advertisement

পুজো করা যাবে তো? দ্বিতীয়বার ঘাটাল বানভাসি হতেই উঠছে প্রশ্ন

Last Updated:

একের পর এক নিম্নচাপ এবং তার বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে ঘাটালের মানুষের জীবনে। এই বৃষ্টি যদি না থামে, জল না কমে তাহলে কীভাবে পুজোর প্রস্তুতি শুরু হবে, কীভাবেই বা সময় মত শেষ হবে প‍্যান্ডেল সহ নানান কাজ তা বুঝে উঠতে পারছেন না উদ্যোক্তারা

+
দুর্গাপুজো

দুর্গাপুজো নিয়ে শঙ্কায় ঘাটাল

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে মেচে উঠবে সবাই। কিন্তু সেই সুখ কি আদৌ জুটবে ঘাটালবাসীর কপালে? পুজোর আগে আবারও বানভাসি ঘাটাল। চলতি বছর এই নিয়ে দ্বিতীয় বার। ফলে সিঁদুরে মেঘ দেখছেন পুজো উদ্যোক্তারা।
একের পর এক নিম্নচাপ এবং তার বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে ঘাটালের মানুষের জীবনে। এই বৃষ্টি যদি না থামে, জল না কমে তাহলে কীভাবে পুজোর প্রস্তুতি শুরু হবে, কীভাবেই বা সময় মত শেষ হবে প‍্যান্ডেল সহ নানান কাজ তা বুঝে উঠতে পারছেন না উদ্যোক্তারা। মন খারাপ ঘাটালবাসীর।
আরও পড়ুন: ওয়ার্ড জুড়ে ২৫০ থেকে ৩০০ বছরের পুরনো বাড়ির ছড়াছড়ি! টানা বৃষ্টিতে ব্যাপক আতঙ্ক
নিম্নচাপ ও ভারী বৃষ্টির জেরে একাধিকবার বন্যার সম্মুখীন হতে হয়েছে ঘাটাল কে। বন্যা পরিস্থিতি থেকে কিছুটা স্বাভাবিক হয়ে গুছিয়ে বসতে না বসতেই আবার ভেসে গিয়েছে চারপাশ। নতুন করে ঘর গোছানোর আগেই আবারও বানভাসি ঘাটাল। ঘাটাল শহরের পাশাপাশি ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শিলাবতী নদীর জল বেড়ে ঘাটাল পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হতে শুরু করেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্গাপুজোর মণ্ডপ তৈরির বেশিরভাগ জায়গাগুলি এই মুহূর্তে জলের তলায়। সেই জল না নামলে প্যান্ডেল তৈরির কাজ কোনোভাবেই শুরু করা যাবে না। এই পরিস্থিতিতে টানা বৃষ্টি থেমে ঝলমলে রোদ ওঠার অপেক্ষায় সকলে। পুজো উদ্যোক্তারা চাইছেন, এবার বেশ কিছুদিন টানা রোদ উঠুক। তাতে মণ্ডপ তৈরির কাজ যেমন শুরু করা যাবে তেমনই সময়ে প্রতিমা নির্মাণ শেষ করতে পারবেন মৃৎশিল্পীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজো করা যাবে তো? দ্বিতীয়বার ঘাটাল বানভাসি হতেই উঠছে প্রশ্ন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement