advertisement

Durga Puja 2024: আরজি করের প্রতিবাদ! সরকারি অনুদান প্রত্যাখ্যানই নয়, বিদ্যুতের বিলের ছাড়ও ফেরাল এই ক্লাব

Last Updated:

Durga Puja 2024: আরজি কর ঘটনার প্রতিবাদে দুর্গা পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে অনেক পুজো কমিটি। এবার তাদের সবার থেকে এক ধাপ এগিয়ে শুধু অনুদান নয় তার সঙ্গে বিদ্যুতের বিলেও যে ছাড় দিয়ে ছিল রাজ্য সরকার তাকেও প্রত্যাখ্যান করল এক পুজো কমিটি।

+
আরজি

আরজি করের প্রতিবাদ! সরকারি অনুদানের সঙ্গেই বিদ্যুতের বিলের ছাড়ও ফেরাল এই ক্লাব

হুগলি: আরজি কর ঘটনার প্রতিবাদে দুর্গা পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে অনেক পুজো কমিটি। এবার তাদের সবার থেকে এক ধাপ এগিয়ে শুধু অনুদান নয় তার সঙ্গে বিদ্যুতের বিলেও যে ছাড় দিয়ে ছিল রাজ্য সরকার তাকেও প্রত্যাখ্যান করল এক পুজো কমিটি।
শ্রীরামপুরের কলোনির দুর্গা পুজোর এমন সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। পুজো উদ্যোক্তাদের দাবি পাড়ার সকল সদস্যবৃন্দ মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
advertisement
পুজোর অনুদানের সঙ্গে বিদ্যুৎ-এর বিলের ছাড়ও নেবে না, এবার জানাল শ্রীরামপুর কলোনী দুর্গা পুজো। চাঁদা তুলেই হবে পুজো, সিদ্ধান্ত পুজো কমিটির। আরজি কর ঘটনার প্রতিবাদে এর আগে হুগলির উত্তরপাড়ার তিনটি কোন্নগরের তিনটি পুজো সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে।
advertisement
শ্রীরামপুর কলোনির পুজো এবার প্লাটিনাম জুবিলী বর্ষ। সদস্যরা মিটিং করে সিদ্ধান্ত নেন আরজি করের ঘটনার প্রতিবাদে তারা পুজোর অনুদানের টাকা নেবেন না।
পুজো কমিটির সহ-সভাপতি বনবিহারী দত্ত বনিক বলেন,মা আসার আগেই মেয়ের বিদায় হয়ে গেছে তাই উৎসবে ফিরতে মন চাইছে না। তবে দুর্গাপুজো হবে নিয়ম মেনে। শুধু পুজোর অনুদান না সরকার যে বিদ্যুতের ছাড় দেবে বলেছিল সেই ছাড়ও আমরা নিচ্ছি না ১০০ শতাংশ বিদ্যুতের দাম মিটিয়ে পুজো হবে। এলাকার মানুষ খুশি হয়ে বেশি করে চাঁদা দিচ্ছে। আমরা চাই চিকিৎসকের ধর্ষক ও খুনিদের বিচার।
advertisement
পুজো কমিটির সম্পাদক তপন ঘোষ বলেন, ‘‘আরজি করের ঘটনা আমাদের ভীষণভাবে বিচলিত করে। পুজো সঙ্গে যুক্ত সবাই একটি সভা ডাকতে বলে। সেই সভায় ৯০ শতাংশ সদস্য পুজোর অনুদানের সঙ্গে বিদ্যুতের বিলের যে ছাড়ের কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে সেটাও নেবে না বলে জানিয়ে দেয়। তাই আমরা এবারে পুজোর অনুদান নিচ্ছি না বিদ্যুতের বিলের ছাড়ও আমরা প্রত্যাখ্যান করছি।’’
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: আরজি করের প্রতিবাদ! সরকারি অনুদান প্রত্যাখ্যানই নয়, বিদ্যুতের বিলের ছাড়ও ফেরাল এই ক্লাব
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement