advertisement

অতিবৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে আরামবাগে মূল সড়কে জল থৈ থৈ অবস্থা!

Last Updated:

অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ দিন সকাল থেকে আরামবাগ-কলকাতা মূল সড়কে জল উঠে এসেছে। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে জল বয়ে যাওয়ায় যানবাহন চলাচলে আরও ঝুঁকি বেড়েছে।

মূল সড়কেও জল থৈ থৈ অবস্থা
মূল সড়কেও জল থৈ থৈ অবস্থা
শুভদীপ ঘোষ: আরামবাগ: অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ দিন সকাল থেকে আরামবাগ-কলকাতা মূল সড়কে জল উঠে এসেছে। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে জল বয়ে যাওয়ায় যানবাহন চলাচলে আরও ঝুঁকি বেড়েছে। এরপর জল আরও বাড়লে যান চলাচল বন্ধের আশঙ্কা রয়েছে। এছাড়া আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। নতুন করে আরও বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে।
বহু কাঁচা ও পাকাবাড়ির একতলা জলমগ্ন। আরামবাগের মায়াপুর এলাকায় বেশ কিছু দোকানেও ঢুকেছে জল। ব্যবসায়ীরা কোনওরকমে জিনিসপত্র সরানোর কাজ করছেন। এদিকে বহু গ্রামে কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে।
advertisement
advertisement
মুণ্ডেশ্বরী নদীর শাখা খালের জল উপচে পড়েছে। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডিভিসি যেভাবে জল ছাড়া জারি রেখেছে তাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে চলেছে। এভাবে জল বাড়লে খানাকুলের পরিস্থিতিও ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অতিবৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে আরামবাগে মূল সড়কে জল থৈ থৈ অবস্থা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement