advertisement

Kalbaishakhi Alert: বিকেল গড়ালেই বদলাবে আবহাওয়া! কালবৈশাখীর দাপটে তছনছ? ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? জানুন

Last Updated:
Kalbaishakhi Alert: বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে। প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলির উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টি হবে। কেবল বৃষ্টিই নয় দমকা হাওয়ার পাশাপাশি বাজ পড়ার আশঙ্কা।
1/5
*আলিপুরদুয়ার, অনন্যা দে: বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে। প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলির উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কেবল বৃষ্টিই নয়, দমকা হাওয়ার পাশাপাশি বাজ পড়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে।

2/5
*বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট চলবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।

3/5
*কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। বুধবার মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও সোম ও মঙ্গলবার বৃষ্টি দেখা যায়নি উত্তরে। তবে বৃষ্টি হবেই এই পূর্বাভাস দিয়ে চলেছে আবহাওয়া দফতর।

4/5
*দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার পর্যন্ত, সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তাই সকলকে সাবধানে থাকার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

5/5
*উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।