advertisement

Drowning: বাইক ধুতে এসে গঙ্গায় তলিয়ে গেল যুবক! কামারহাটিতে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ

Last Updated:

Drowning:রবিবার দুপুরে বাইক জলে ধুতে এসে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। বন্ধুদের সঙ্গে নিয়ে মহম্মদ কালাম নামে বছর ১৮-র এক যুবক এসেছিলেন কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিটুরী গঙ্গার ঘাটে।

গঙ্গায় তলিয়ে গেল এক যুবক প্রতীকী ছবি
গঙ্গায় তলিয়ে গেল এক যুবক প্রতীকী ছবি
কামারহাটি: রবিবার দুপুরে বাইক জলে ধুতে এসে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। বন্ধুদের সঙ্গে নিয়ে মহম্মদ কালাম নামে বছর ১৮-র এক যুবক এসেছিলেন কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিটুরী গঙ্গার ঘাটে। বেসামাল হয়ে হঠাৎই জলে পরে যান তিনি। তলিয়ে যান চোখের নিমেষে। সঙ্গে থাকা বন্ধুদের তৎপরতায় স্থানীয়রা ছুটে এসে যথেষ্ট খোঁজাখুঁজি শুরু হলেও শেষ রক্ষা হয়নি।
ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ছুটে এসে গোটা বিষয়টি লাগাতার তদারকী করছেন ওয়ার্ডের কাউন্সিলার তথা কামারহাটি পৌরসভার উপ পৌরপ্রধান তুষার চট্টোপাধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রায় ৭ ঘণ্টা অতিক্রম হয়ে গেলেও এখনও মেলেনি খোঁজ। ঘটনাস্থলে কামারহাটি থানার পুলিশ। গঙ্গায় নেমে চিরুনি তল্লাশি চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল।
advertisement
advertisement
এদিকে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যুবক যখন ডুবে যাচ্ছিল গঙ্গায় সেই সময় পাঁচজন যুবক সাঁতার কেটে তাঁকে উদ্ধার করতে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। যুবক গঙ্গার জলে তলিয়ে যায় মুহূর্তের মধ্যেই। ফুটেজে দেখা গিয়েছে, এরপরেই যুবকের ওই পাঁচ জন সঙ্গী গঙ্গার ঘাটে ফিরে আসেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drowning: বাইক ধুতে এসে গঙ্গায় তলিয়ে গেল যুবক! কামারহাটিতে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement