advertisement

Dilip Ghosh: 'এই মাংস খাওয়ানোর কথা হয়নি', মমতাকে তোপ দিলীপ ঘোষের! ব্যাপার কী?

Last Updated:

Dilip Ghosh: মিড ডে মিল প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, ''উনি বলেছেন মাংস খাওয়াবেন। এখন সাপের মাংস, টিকটিকির মাংস খেতে হবে, এটা কেউ ভাবেনি।''

দ্বৈরথে মমতা-দিলীপ
দ্বৈরথে মমতা-দিলীপ
#রানাঘাট: নদিয়ার রানাঘাটে বুধবার সন্ধায় চা পে চর্চায় যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই একাধিক বিষয়ে মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন মেঘালয় গড়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ৫০ দিন কেন, দু'বছর ধরে তিনি গিয়েছেন মেঘালয়। যে এমএলএ-দের কিনে নিয়েছেন, তাঁরা কেন বিজেপি পার্টিতে আসছেন? তার জবাব দিন। মানুষ তৃণমূলে ঢুকে দেখছে, সেটা ভদ্রলোকের জায়গা নয়। আর থাকা যায় না, সেখান থেকে পালাতে হচ্ছে। গোয়াতে পালিয়েছে। শিলংয়ে পালিয়েছে। আর ত্রিপুরা, আসামে খাতাই খুলতে পারেনি।''
মিড ডে মিল প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, ''উনি বলেছেন মাংস খাওয়াবেন। এখন সাপের মাংস, টিকটিকির মাংস খেতে হবে, এটা কেউ ভাবেনি। এই মাংস খাওয়ানোর কথা হয়নি। কোনও কাজই ঠিক মতো করতে পারছে না।''
advertisement
advertisement
দিলীপ ঘোষের সংযোজন, ''আজাদ কাশ্মীরে নিয়ে সরকারি কাগজে যা বেরিয়েছে তার মানে, তা সরকারের বক্তব্য। এটা পাকিস্তানের বক্তব্য। আল-কায়েদাদের বক্তব্য। এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন। এখনও তিনি তার বিরোধিতা করেননি। কাউকে সাজা দেননি। দেওয়া উচিত ছিল। তাহলে ভাবতে হয়-এরা দেশদ্রোহীকে সমর্থন করছে।''
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'এই মাংস খাওয়ানোর কথা হয়নি', মমতাকে তোপ দিলীপ ঘোষের! ব্যাপার কী?
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement