advertisement

Diamond Harbor Student Suicide: “বাবা তুমি…”: বাবাকে ফোনে মেসেজ করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির পড়ুয়া

Last Updated:

Class 12 student commits suicide: ছেলের এমন মেসেজ পাঠানোয় হতভম্ব হয়ে পড়েন তাঁর বাবা। তড়িঘড়ি বাড়ি ফিরে দেখেন অনিকেতের পড়ার ঘর বন্ধ রয়েছে।

#ডায়মন্ড হারবার: “বাবা তুমি ভালো থেকো!” ছোট্ট একটা মেসেজ। বাবার ফোনে এই সামান্য বার্তা পাঠিয়েই চরম পথ বেছে নিল দ্বাদশ শ্রেণির পড়ুয়া। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণির ছাত্র অনিকেত গোস্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার রাখালঠাকুর তলায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রের খবর, রবিবার বিকালে অনিকেত তাঁর বাবার ফোনে একটি মেসেজ পাঠায়। মেসেজে সে লেখে “বাবা তুমি ভালো থেকো।” হঠাৎ ছেলের এমন মেসেজ পাঠানোয় হতভম্ব হয়ে পড়েন তাঁর বাবা। তড়িঘড়ি বাড়ি ফিরে দেখেন অনিকেতের পড়ার ঘর বন্ধ রয়েছে। বন্ধ ঘর খুলেই দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের মধ্যে ঝুলছে অনিকেত। তড়িঘড়ি অনিকেতকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সোমবার। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল অনিকেত। পরিবার সূত্রে খবর, অনিকেতের চাহিদামতোই মোবাইল, মোটরবাইক সহ নানান জিনিস তাঁকে কিনেদিয়েছিলেন বাবা মা।  কিন্তু তারপরও কেন এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেননা অনিকেতের বাবা মা। অন্যদিকে, অস্বাভাবিক এই মৃত্যুর তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
advertisement
Anisuddin Mollah
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diamond Harbor Student Suicide: “বাবা তুমি…”: বাবাকে ফোনে মেসেজ করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির পড়ুয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement