advertisement

Jute Cultivation: পাটের ফলন প্রচুর, কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পাট চাষীদের

Last Updated:

Jute Cultivation: পাট চাষ, জাগ দেওয়া, আঁশ ছাড়ানোর যে খরচ তা পাট বিক্রি করে সামান্য কিছুই থাকছে। পাটের দাম কম থাকায় পাট হয়ে উঠেছে কৃষকের এক সমস্যা

+
পাট

পাট বিক্রি হচ্ছে বসিরহাটে 

উত্তর ২৪ পরগনা: রাজ্যের অন্যতম প্রধান অর্থকরী ফসল পাট, আর এই পাট চাষে অন্যতম উৎপাদনশীল জেলা উত্তর ২৪ পরগনা। এই জেলায় চলতি মৌসুমে পাটের ভালফলন হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। পাট চাষ, জাগ দেওয়া, আঁশ ছাড়ানোর যে খরচ তা পাট বিক্রি করে সামান্য কিছুই থাকছে। পাটের দাম কম থাকায় পাট হয়ে উঠেছে কৃষকের এক সমস্যা। না পারছেন ফেলতে, না পারছেন ভালদামে বিক্রি করতে। ফলে অনেকেই আগামী বছর পাট চাষ থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ, তবে সিঁদুরে মেঘ দেখছেন মৃৎশিল্পীরা
জেলার বসিরহাট মহকুমার কয়েক হাজার হেক্টর এলাকা জুড়ে পাট চাষ হয়। এবছর পাট চাষে ভালফলন হলেও অন্যান্য বছরে তুলনায় মন প্রতি পাটের দাম অনেকটাই কম। অন্যান্য বছর মন প্রতি পাট ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এবার তা কমে দাঁড়িয়েছে ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত। কার্যত অন্যান্য বছর তুলনায় এ বছর পাটের দাম অনেকটাই কম। পাট চাষের পর, পাট কাটা, পচানো, ছাড়ানো সহ একাধিক পদ্ধতির মাধ্যমে চাষীদের পাট প্রস্তুত করতে হয়। যেখানে খরচের মূল্য অনেকটাই বেড়ে যায়। কিন্তু এবছর পাটের দাম কম হওয়ায় কপালে চিন্তার ভাঁজ কৃষকদের।
advertisement
প্রতি বছরের মতো এবছরও আশা নিয়ে পাটের আবাদ করেছে তাঁরা। তবে উৎপাদিত পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় তাদের মধ্যে বাড়ছে হতাশা। এ পরিস্থিতিতে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং করা সহ পাটে ভর্তুকি দিতে সরকারের সুনজর প্রয়োজন বলে মনে করছে এলাকার কৃষকরা।
advertisement
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jute Cultivation: পাটের ফলন প্রচুর, কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পাট চাষীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement