advertisement

উদয়পুর সমুদ্রে স্নান করতে যাওয়াই কাল হল... তলিয়ে গেল যুবক! নিমেষে সব শেষ

Last Updated:

উদয়পুর সমুদ্রে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মৃত নদিয়া জেলার করিমপুর এলাকার নবরূপ মাহাত।জোয়ারে জলে তলিয়ে যান তিনি। বিচে থাকা নুলিয়ারা উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

News18
News18
উদয়পুর: উদয়পুর সমুদ্রে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মৃত নদিয়া জেলার করিমপুর এলাকার নবরূপ মাহাত।জোয়ারে জলে তলিয়ে যান তিনি। বিচে থাকা নুলিয়ারা উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
ঠিক একই ঘটনা ঘটেছিল দিন কয়েক আগে। দিঘার উদয়পুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন শান্তিপুরের এক যুবক। যুবকের মৃতদেহ চার দিন বাদে উদ্ধার হয় ওড়িশার বালাসোর থেকে। নিজের ভাইকে সঙ্গে করে এলাকার বাকি বন্ধুদের নিয়ে দিঘা বেড়াতে গিয়েছিলেন যুবক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বাবলা উত্তর পাড়ার বাসিন্দা ওই যুবক দুই ভাই এবং পাড়ার তিন বন্ধুকে নিয়ে গত বৃহস্পতিবার শান্তিপুর বাইপাস মোড় থেকে বাসে করে দিঘার উদ্দেশে রওনা দেন। সেখানেই বিশ্বজিৎ জলে তলিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা। রবিবার সকালে বিশ্বজিতের ভাই সঞ্জিত পরিবারকে জানায় তার দাদা জলে তলিয়ে গিয়েছে। পরিবারের সকলে ছুটে যান দিঘায়। যোগাযোগ করা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গে। তবে পরিবার জানায় দিঘার উদয়পুর বিচে তারা স্নান করতে নেমেছিল। গতকাল রাত নটা নাগাদ পরিবারের লোক খবর পায় বিশ্বজিতের দেহ ওড়িশা বালাসোর  ভেসে উঠেছে। পরিবারের লোক দ্রুত গিয়ে মৃতদেহ সনাক্ত করেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উদয়পুর সমুদ্রে স্নান করতে যাওয়াই কাল হল... তলিয়ে গেল যুবক! নিমেষে সব শেষ
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement