advertisement

গলায় গামছার ফাঁস! অজয় নদের পাশে উদ্ধার দুই যুবকের মৃতদেহ

Last Updated:

গলায় গামছার ফাঁস! অজয় নদের পাশে উদ্ধার দুই যুবকের মৃতদেহ

#কাঁকসা: গলায় গামছার ফাঁস দিয়ে খুন করা হয় দুই যুবককে। অজয় নদের পাড়ে, কাঁকসার কোটা ঘাট এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসা থানার কোটা ঘাট এলাকায়। মৃতদের নাম সেখ হামিদুল ও সেখ নজরুল। দুজনের বাড়িই লাউদোহার রাঙামাটি গ্রামে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হামিদুল ও নজরুল বাজার করতে যান। তাঁরা বাড়িতে জানান, দুপুরে বাইরে খাবেন। এরপর সকাল সাড়ে দশটা নাগাদ হামিদুল ও নজরুলের বাড়িতে খবর আসে, অজয় নদের পাশ থেকে দু'জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ।
মৃত যুবকদের পরিবার সুত্রের খবর, সেখ হামিদুল ও সেখ নজরুল যখন বাজারে ছিলেন সেই সময় তাঁদের ফোন করে ডাকেন সেখ শহীদ নামে এক যুবক। মৃতের পরিবারের দাবি, পুরনো কোনও শত্রুতার জেরেই দু'জনকে খুন করা হয়েছে। গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার হয়। মৃত্যুর সঠিক কারন জানতে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। তবে বিস্বস্ত সুত্রের খবর, এই দুই যুবকই বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।
advertisement
advertisement
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক মোদির নেতৃত্বে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গলায় গামছার ফাঁস! অজয় নদের পাশে উদ্ধার দুই যুবকের মৃতদেহ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement