Crime News: জায়ে-জায়ে ঝামেলা! বিবাদ এমন পর্যায়ে উঠল যে আগুন লাগল গায়ে, মারাত্মক কাণ্ড বাঁশবেড়িয়ায়
- Reported by:Rahi Haldar
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: সম্পত্তি নিয়ে দুই জায়ে বিবাদ, অগ্নিদগ্ধ বাড়ির বৌ! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া বেলতলা বাজার এলাকায়। মঙ্গলবার রাতে ঘটেছে এই ভয়ানক ঘটনা।
হুগলি: সম্পত্তি নিয়ে দুই জায়ে বিবাদ, অগ্নিদগ্ধ বাড়ির বৌ! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া বেলতলা বাজার এলাকায়। মঙ্গলবার রাতে ঘটেছে এই ভয়ানক ঘটনা। গোটা ঘটনায় বাড়ির আরেক বউকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ !
আরও পড়ুনঃ এসি-র হাওয়ায় টোটাল আরামে অফিস যাত্রা! মুম্বই-চেন্নাইয়ের পর এসি ট্রেন এল কলকাতায়! কবে থেকে শুরু যাত্রা?
স্থানীয় সূত্রে খবর, মীনা দেবী চৌধুরী নামে এক প্রৌঢ়া অগ্নিদগ্ধ হয়ে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। প্রৌঢ়ার স্বামী রামবাবু চৌধুরী জানান, তিনি সে সময় দোকানে কাজ করছিলেন। স্থানীয় লোকজন তাঁকে খবর দেন স্ত্রীর গায়ে আগুন লেগেছে। ছোট ভাইের স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত। কীভাবে আগুন লাগল বলতে পারব না, বলেন তিনি।
advertisement
প্রৌঢ়ার মেয়ে নিশা চৌধুরীর অভিযোগ, কাকিমা মাকে আগুন লাগিয়ে দিয়েছে। মা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময় বলেছে। মায়ের সঙ্গে কাকিমা রোজ অশান্তি করত।
advertisement
ঘটনায় অভিযুক্ত বিন্দু চৌধুরী বলেন, ‘সম্পত্তি নিয়ে ঝগড়া চলছে অনেক দিন ধরে। এর আগেও বড় জা অনেক বার আত্মহত্যার চেষ্টা করে। ভয় দেখানোর জন্য। আজও নিজেই গায়ে আগুন দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পরে। আমরা কিছুই করিনি। পুলিশ বিন্দুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।’
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 18, 2025 2:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: জায়ে-জায়ে ঝামেলা! বিবাদ এমন পর্যায়ে উঠল যে আগুন লাগল গায়ে, মারাত্মক কাণ্ড বাঁশবেড়িয়ায়











