advertisement

Latest Bangla News|| বিয়ে সেরে বাড়ি ফিরেছিলেন মেয়ে-জামাই, আচমকা কী করলেন শ্বশুরমশাই? তুমুল শোরগোল...

Last Updated:

Bongaon Crime News: গোপালনগর এলাকার কৃষ্ণ মিস্ত্রি নামে এক যুবকের সঙ্গে প্রেমপ্রণয়ে আবদ্ধ হয়ে দ্বিতীয় বিবাহ করেন জিনিয়া। নতুন জামাইকে নিয়ে রবিবার বনগাঁর নায়াকামারগ্রমে ঘুরতে আসেন তিনি।

#বনগাঁ: দ্বিতীয় বিবাহ সেরে বাড়ি ফিরতেই মেয়ে ও নতুন জামাইকে ধারালো অস্ত্রের কোপ বাবার! ঘটনায় গুরুতর হয়েছেন নববিবাহিত ওই বধূ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানা এলাকার নয়া কামারগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা অরুণ সরকারের মেজ মেয়ে জিনিয়া সরকারের বিয়ে হয়েছিল বারাসাত নীলগঞ্জে। তাঁর একটি পুত্র সন্তান রয়েছে।
সম্প্রতি গোপালনগর এলাকার কৃষ্ণ মিস্ত্রি নামে এক যুবকের সঙ্গে প্রেমপ্রণয়ে আবদ্ধ হয়ে দ্বিতীয় বিবাহ করেন জিনিয়া। নতুন জামাইকে নিয়ে রবিবার বনগাঁর নায়াকামারগ্রমে ঘুরতে আসেন তিনি। এই খবর তার বাবা অরুণ সরকার জানতে পেরে মেয়ে ও জামাইয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন। মেয়ের মাথা ও পিঠে কোপে লাগে।
আরও পড়ুন: ২ বছর ধরে চলছে সমস্যা, রাজ্যে ইস্ট-ওয়েস্ট করিডরের কাজ করতে চায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ
জিনিয়া গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং নতুন জামাই কৃষ্ণ মিস্ত্রিকে প্রাথমিক চিকিৎসার পরে হাস্পাতাল থেকে ছাড়া পায়। এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। অভিযুক্ত বাবা অরুণ সরকার পলাতক।
advertisement
advertisement
Aniruddha Kirtania
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News|| বিয়ে সেরে বাড়ি ফিরেছিলেন মেয়ে-জামাই, আচমকা কী করলেন শ্বশুরমশাই? তুমুল শোরগোল...
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement