advertisement

CPIM: হারের 'ভয়ে' প্রার্থীই দিল তৃণমূল, পরপর দুই 'বিরাট' জয় বামেদের!

Last Updated:

CPIM: জানা গিয়েছে, এই সমবায়ে মোট আসন ৬ টি। বিগত বোর্ড বামেদের দখলে ছিল।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডুমায় হারের পর শিমুলিয়াপাড়া সমবায় নির্বাচনে প্রার্থীই দিল না তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বামেদের। ডুমা সমবায়ের পর গাইঘাটার আরও একটি সমবায়ে জয় পেল বামেরা। শিমুলিয়াপাড়া আদর্শ সমবায় কৃষি উন্নয়ণ সমিতি লিমিটেডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বামেরা।
জানা গিয়েছে, এই সমবায়ে মোট আসন ৬ টি। বিগত বোর্ড বামেদের দখলে ছিল। ২০২২ সালের ডিসেম্বরে তার মেয়াদ শেষ হয়। হাইকোর্টের নির্দেশে আগামী ২৩ তারিখ ভোট হওয়ার কথা। গতকাল নমিনেশন দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু সেখানে বামেরা ছাড়া আর কোনও দল নমিনেশন জমা দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বামেরা।
advertisement
advertisement
বামেদের দাবি, ডুমা সমবায় নির্বাচনে তৃণমূল হারার পর প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস পায়নি। বিজেপি নমিনেশন পত্র তুললেও তা জমা দেয়নি। লোকসভা নির্বাচনের আগে পর পর সমবায় নির্বাচনে এই জয় বাম কর্মীদের নতুন করে উৎসাহ জোগাচ্ছে বলে দাবি বাম নেতা কপিল ঘোষের।
advertisement
তবে তৃণমূল ও বিজেপির এক যোগে এই সমবায়ে ভোটারদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন, ”এই সমবায়ে এমন অনেক ভোটার আছে যাদের কোন জমি নেই। বেশির ভাগই রাজনৈতিক মেরুকরণ। এই ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এবং প্রতিদ্বন্দ্বিতা করছি না।”
advertisement
বিজেপি নেতা চন্দ্রকান্ত দাস আবার ভূতুড়ে ভোটারের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ”যে স্তরের মানুষের এখানে ভোটার হওয়ার কথা তার বাইরেও অনেক ভোটার আছে। ফলে সেখানে নির্বাচন মানে প্রহসন। আমরা স্বচ্ছ ভোটারের দাবি জানিয়ে। তা হলে আমরা পরবর্তী ভোটে অংশগ্রহণ করতে পারি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: হারের 'ভয়ে' প্রার্থীই দিল তৃণমূল, পরপর দুই 'বিরাট' জয় বামেদের!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement