Toto : হাওড়ায় টোটো নিয়ে বড়সড় সিদ্ধান্ত, অনেক হয়েছে যানজট! এবার রাস্তায় বেরােলে স্বস্তি!
- Reported by:RAKESH MAITY
- Published by:Suman Majumder
Last Updated:
Howrah Toto- হাওড়া সিটি পুলিশ জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল টোটো এবং ইঞ্জিন ভ্যান চলাচল নিয়ন্ত্রণ করা। এই বিষয়ে বিস্তারিত জানালেন হাওড়া সিটি পুলিশের ধূলাগড় ট্রাফিক আইসি স্বরূপ সেন।
হাওড়া: হাওড়া সিটি পুলিশ জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল টোটো এবং ইঞ্জিন ভ্যান চলাচল নিয়ন্ত্রণ করা। এই বিষয়ে বিস্তারিত জানালেন হাওড়া সিটি পুলিশের ধূলাগড় ট্রাফিক আইসি স্বরূপ সেন।
জাতীয় সড়কের সার্ভিস রোডগুলির অবস্থা খুবই খারাপ। ভারী যানবাহন সেই রাস্তাগুলি ব্যবহার করে কারখানায় যাতায়াত করে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। ধূলাগড় ট্রাফিক আইসি স্বরূপ সেন জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন।
তিনি জানান, জাতীয় সড়কের পরিস্থিতি আগের থেকে ভাল হলেও সার্ভিস রোডগুলির অবস্থা খুব খারাপ। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে তিনি কিছু পদক্ষেপ নেোওয়ার কথা বলেছেন। এর মধ্যে রয়েছে সার্ভিস রোডগুলির গুণগত মান উন্নত করা। ভারী যানবাহন চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করা, ট্রাফিক নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগ করা, চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা-সহ একাধিক পরিকল্পনা রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- মোটা টাকা বেতন! নামী কোম্পানির চাকরি ছেড়ে যা করছেন বাংলার এই শিক্ষক,শুনলে গায়ে কাঁটা দেবে
জাতীয় সড়কে টোটো এবং ইঞ্জিন ভ্যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে দ্রুতগামী গাড়ির সঙ্গে এই ছোট যানবাহনের সংঘর্ষের কারণে হতাহতের ঘটনাও ঘটছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ টোটো চলাচল বন্ধ করা এবং বৈধ টোটোগুলিকে নথিভুক্ত করার মাধ্যমে এই যানজট এবং দুর্ঘটনা কমানো সম্ভব হবে।
advertisement
সমস্যা সমাধানে হাওড়া সিটি পুলিশ নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিচ্ছে । অবৈধভাবে চলাচলকারী টোটো এবং ইঞ্জিন ভ্যানগুলি চিহ্নিত করে তাদের চলাচল বন্ধ করা হবে। বৈধ টোটোগুলিকে নথিভুক্ত করতে হবে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে | এই পদক্ষেপগুলির মাধ্যমে হাওড়া সিটি পুলিশ দুর্ঘটনা কমাতে বদ্ধপরিকর।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2025 4:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto : হাওড়ায় টোটো নিয়ে বড়সড় সিদ্ধান্ত, অনেক হয়েছে যানজট! এবার রাস্তায় বেরােলে স্বস্তি!










