advertisement

West Bengal News: বান্ধবীর আত্মহত্যা, পরদিনই এ কী করল কলেজ পড়ুয়া! অবাক গোটা শান্তিনিকেতন

Last Updated:

West Bengal News: বুধবার রাতে হঠাৎই ওই বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানার পুলিশকে।

শোরগোল শান্তিনিকেতনে
শোরগোল শান্তিনিকেতনে
#বোলপুর: এক কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে বুধবার রাতে চাঞ্চল্য ছড়াল শান্তিনিকেতনের রথীন্দ্রপল্লী এলাকায় (West Bengal News)। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমন দে ( ২১)। তার বাড়ি বাঁকুড়া জেলার তাজপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল সুমন।
সে রথীন্দ্রপল্লী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত। বুধবার রাতে হঠাৎই ওই বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
advertisement
advertisement
ঝুলন্ত মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তা থেকে পুলিশের প্রাথমিক অনুমান, তাঁর এক বান্ধবী হুগলি জেলার কামারপুকুর এলাকার বাসিন্দা সোনালী নায়েক বুধবার সকালে আত্মহত্যা করে। সোনালীর আত্মহত্যার খবর পেয়েই সুমন এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বান্ধবীর আত্মহত্যা, পরদিনই এ কী করল কলেজ পড়ুয়া! অবাক গোটা শান্তিনিকেতন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement