advertisement

Latest Bangla News: বাবা দিনমজুর, টাকা ভর্তি ব্যাগ পেল ছেলে! বাড়ি ফিরে কী করল ঘাটালের স্কুলপড়ুয়া?

Last Updated:

এ দিন সকালে বাড়ির কাছে আজাদ হিন্দ ক্লাবের সামনে ওই ব্যাগটি কুড়িয়ে পায় ছাত্রটি৷ ব্যাগের মধ্যে বেশ কিছু কাগজপত্র ছাড়াও ছিল নগদ দশ হাজার টাকা (Ghatal)৷

ঘাটাল থানার পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয় স্কুল ছাত্রের হাতে৷
ঘাটাল থানার পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয় স্কুল ছাত্রের হাতে৷
ব্যাগ হাতে পেয়েই অবশ্য দু' বার ভাবেনি ঘাটালের (Ghatal) যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অজয় মান্না৷ সঙ্গে সঙ্গে ছুটে বাড়িতে গিয়েই বাবাকে নিয়ে সোজা ঘাটাল থানায় হাজির হয় সে৷ শেষ পর্যন্ত হারানো টাকা এবং কাগজপত্র ফিরে পান পেশায় মেশিন ভ্যানের চালক নান্টু ভুঁইয়া নামে এক ব্যক্তি৷ ওই ছাত্রের সততা এবং বিচক্ষণতাকে উৎসাহ দিতে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক স্কুল ছাত্রকে একটি স্কুল ব্যাগ উপহার দেন৷
advertisement
advertisement
জানা গিয়েছে, এ দিন সকালে বাড়ির কাছে আজাদ হিন্দ ক্লাবের সামনে ওই ব্যাগটি কুড়িয়ে পায় ছাত্রটি৷ ব্যাগের মধ্যে বেশ কিছু কাগজপত্র ছাড়াও ছিল নগদ দশ হাজার টাকা৷ পুলিশ সূত্রে খবর, মেশিন ভ্যানের চালক নান্টু ভুঁইয়া একটি দোকানের মাল সরবরাহ করে ওই টাকা নিয়ে ফিরছিলেন৷ অসতর্কতার মুহূর্ত টাকা ভর্তি ব্যাগটি রাস্তায় পড়ে যায়৷ পরে সেই ব্যাগ কুড়িয়ে পায় অজয় মান্না নামে ওই ছাত্র৷
advertisement
ব্যাগ হারিয়েছে বুঝতে পেরে দিশেহারা হয়ে নান্টু বাবু ওই এলাকার অনেককেই বিষয়টি জাননা৷ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকেও ব্যাগ হারানোর কথা জানান তিনি৷ সেই সূত্রেই বিষয়টি জানতে পারে ঘাটাল থানা৷ এর পরই নান্টুবাবুকে থানায় ডেকে পাঠিয়ে তাঁর হারানো ব্যাগ ও টাকা তুলে দেওয়া হয়৷
advertisement
সপ্তম শ্রেণির ছাত্র অজয়দের পারিবারিক অবস্থা বেশ খারাপ৷ তার বাবা দৈনিক শ্রমিক হিসেবে সামান্য উপার্জনে সংসার চালান৷ তবু একসঙ্গে কয়েক হাজার টাকা পেয়েও অজয় যে সততার পরিচয় দিয়েছে, তা দেখে প্রত্যেকেই ওই ছাত্রের প্রশংসা করছেন৷ পুলিশের তরফে স্বীকৃতি পেয়ে আরও খুশি অজয় এবং তার পরিবারের সদস্যরা৷
Sukanta Chakraborty
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News: বাবা দিনমজুর, টাকা ভর্তি ব্যাগ পেল ছেলে! বাড়ি ফিরে কী করল ঘাটালের স্কুলপড়ুয়া?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement