advertisement

চিটফান্ডের কর্মকর্তা পৌরসভার চেয়ারম্যানও, তাতেও শেষ রক্ষা হল না!

Last Updated:

West Bengal News: ২০০৮ সালে সৌম্যরূপ ভৌমিক নামে এক ব্যক্তি 'সানমার্গ  ওয়েলফেয়ার সোসাইটি' নামে একটি চিটফান্ড করে।

রাজু সাহানি
রাজু সাহানি
#হালিশহর: হালিশহর পৌরসভা চেয়ারম্যান রাজু সাহানি সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন একটি চিটফান্ড কোম্পানির মামলায়। প্রশ্ন উঠছে রাজু সাহানি কি সত্যিই জড়িত? সূত্রের খবর বলছে, রাজু সাহানি 'সানমার্গ ওয়েলফেয়ার সোসাইটি' নামে একটি চিটফান্ডের ম্যানেজমেন্টের কর্ণধার ছিলেন। সেই সময় তিনি নিজে ওই চিটফান্ডের এজেন্টদের সঙ্গে মিটিংও করতেন ও ব্যবসা ডেভেলপমেন্টের পরামর্শ দিতেন।
২০০৮ সালে সৌম্যরূপ ভৌমিক নামে এক ব্যক্তি 'সানমার্গ  ওয়েলফেয়ার সোসাইটি' নামে একটি চিটফান্ড করে।সেই বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে বর্ধমানের বুদবুদের নাসির, কার্জন গেটের বাপি দা( খেলনার দোকান)সবাই মিলে কোম্পানিটি করে। রাজুর বাবা তাবড় সিপিআইএম নেতা ছিলেন। যার ঘনিষ্ঠতা ছিল তৎকালীন দিনের সিপিআইএমের ডাকা বুকো মন্ত্রী নিরুপম সেনের সঙ্গে। সৌম্য রূপ পরে নিরুপম সেনের ঘনিষ্ঠ হয়েছিল। 'সানমার্গ ওয়েলফেয়ার সোসাইটি' দুই থেকে তিন হাজার কোটি টাকা তুলেছিল বিভিন্ন মানুষের কাছ থেকে।যখন সানমার্গ নামক এই চিটফান্ডটি টাকা দিতে পারছিল না, ২০১১ সালে রামপুরহাট থেকে কাকদ্বীপ বিভিন্ন জায়গায় ওদের শাখা অফিসগুলোতে বিনিয়োগকারীরা গণ্ডগোল করেছিল। তখন রাজুর প্রভাবে পুলিশ কোন ভাবে আমল দেয়নি।
advertisement
advertisement
এই 'সানমার্গ ওয়েলফেয়ার সোসাইটি' থ্যালাসেমিয়ার নাম করে বিভিন্ন মহিলাদের দিয়ে কুপনের মাধ্যমের প্রচুর টাকা তুলেছিল।সেই টাকা হজম করেছিল ওরা।  এই চিটফান্ডের মূল কর্ণধার সৌম্যরূপ ভৌমিক ২০১৩ থেকে ২০১৪ নাগাদ দেশ ছেড়ে পালায়।দেশ ছেড়ে পালানোর আগে রাজু সাহানিকে অল্প দামে সৌম্যরূপের কোম্পানির কেনা বেশ কিছু জমি ও টাকা দিয়ে গেছিল বলে খবর।
advertisement
যারা প্রতারিত হয়েছিলেন তারা এখনো বলেন সৌম্যরূপকে এই দেশ থেকে পালাতে সাহায্য করেছিল এই রাজু সাহানি।  সৌম্যরূপ প্রথমে' সানমার্গ 'নামের ডায়মন্ড হারবারের একটি চিটফান্ডে কাজ করত।সেখান থেকে বেরিয়ে এসে বর্ধমান 'সানমার্গ ওয়েলফেয়ার সোসাইটি' বানায়। রাজু সাহানি নিজেকে যতই পরিচ্ছন্নতার তকমা দিক। সেই সময়কার ওই চিটফান্ডের এজেন্টরা রাজুর ভূমিকা নিয়ে সরাসরি মুখ না খুললেও,প্রত্যেকেই বলছেন প্রতিটা অপরাধের শেষ থাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিটফান্ডের কর্মকর্তা পৌরসভার চেয়ারম্যানও, তাতেও শেষ রক্ষা হল না!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement