advertisement

West Bengal News: ছোট ছেলেমেয়ের মোবাইলের নেশা? নামখানার ঘটনা জানলে বাবা-মায়েরা আঁতকে উঠবেন

Last Updated:

West Bengal News: দুরন্তের বাবা কর্মসূত্রে কলকাতায় থাকেন। ঘটনার দিন দুরন্ত মায়ের মোবাইল নিয়ে গেম খেলছিল।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#বিশ্বজিৎ হালদার, নামখানা: আবারও মোবাইলের বলি এক কিশোর স্কুলপড়ুয়া। মোবাইলে গেম খেলতে বারণ করায় আত্মঘাতী হল এক স্কুল ছাত্র। মৃত স্কুল ছাত্র দুরন্ত দাস। বয়স ১৩ বছর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার দেবনগর এলাকায়। দুরন্ত দেবনগর মোক্ষদা দিন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
দুরন্তের বাবা কর্মসূত্রে কলকাতায় থাকেন। ঘটনার দিন দুরন্ত মায়ের মোবাইল নিয়ে গেম খেলছিল। কোচিং যাওয়ার সময় দেরি হয়ে যাচ্ছিল বলে মা দুরন্তকে বকাবকি করেন। তার ঠিক পরেই দুরন্ত মোবাইল রেখে দিয়ে স্নান করতে চলে যায় বাথরুমে। তারপরেই বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে দুরন্ত গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।
advertisement
advertisement
অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও ছেলেকে না বেরোতে দেখে ডাকতে থাকেন। কিন্তু কোন সাড়াশব্দ না পাওয়ায় চিৎকার চেঁচামেচি করতে থাকেন। মায়ের চিৎকারের প্রতিবেশীরা ছুটে এসে দুরন্তকে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে।
advertisement
উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দুরন্তকে মৃত বলে ঘোষণা করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ছোট ছেলেমেয়ের মোবাইলের নেশা? নামখানার ঘটনা জানলে বাবা-মায়েরা আঁতকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement