advertisement

Chanditala IC Injury Update: গাড়িতে মিলেছিল বিশেষ ওষুধ, এবার ঝোপের মধ্যে মিলল কী? আরও বিপাকে চণ্ডীতলার প্রাক্তন আইসি

Last Updated:

বুধবার রাতে হাওড়ার নেতাজি সুভাষ বোস রোডের কাছে নিজের গাড়ির ভিতরেই গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল৷

বিপাকে চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল৷
বিপাকে চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল৷
হাওড়া: আরও বিপাকে হুগলির চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল৷ গতকালই হাওড়ায় নিজের গাড়ির ভিতরে গুলিবিদ্ধ হয়েছিলেন এই পুলিশ আধিকারিক৷ পুলিশ কর্তার বান্ধবীর উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছিল৷
সূত্রের খবর, এ দিন হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের উপরে যে জায়গায় যে ঘটনা ঘটেছিল, এ দিন সেখানে তল্লাশিতে যায় হাওড়া সিটি পুলিশের একটি দল৷ সেই তল্লাশিতেই ঝোপের ভিতর থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল৷ আর এই আগ্নেয়াস্ত্র উদ্ধারেই নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন চণ্ডীতলা থানার আইসি৷
advertisement
advertisement
কারণ যে ধরনের দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তা সাধারণত দুষ্কৃতীরা ব্যবহার করে৷ ফলে সেই আগ্নেয়াস্ত্র কীভাবে ওই পুলিশ কর্তার কাছে এল, সেই প্রশ্ন উঠছে৷
বুধবার রাতে হাওড়ার নেতাজি সুভাষ বোস রোডের কাছে নিজের গাড়ির ভিতরেই গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল৷ গাড়ির ভিতরে তাঁর বান্ধবীও ছিলেন৷ গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ গুলি লাগে পুলিশ অফিসারের হাতে৷ আপাতত ওই পুলিশ আধিকারিকের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ দু একদিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে৷ তার পরই প্রাক্তন ওই আইসি-কে আরও বিশদে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ৷ গতকাল এই ঘটনা প্রকাশ্যে আসার পরই আইসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জয়ন্ত পালকে৷
advertisement
গতকালই ওই পুলিশ আধিকারিকের গাড়ির ভিতরে যৌন বলবর্ধক ওষুধ পেয়েছিল পুলিশ৷ প্রাক্তন ওই আইসি দাবি করেন, বান্ধবীর সঙ্গে বচসার জেরেই এই ঘটনা ঘটেছে৷ আবার ওই পুলিশ আধিকারিকের বান্ধবীর দাবি, তিনি গুলি চলতেই দেখেননি৷
এখনও পর্যন্ত ওই পুলিশ আধিকারিক জিজ্ঞাসাবাদে যা বলেছেন, তা যথেষ্টই বিভ্রান্তিকর৷ আইসি-র দাবি, তিনি নিজেই নিজের হাতে গুলি চালিয়েছেন৷ যদিও সেই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে বাইরে থেকে কেউ গুলি চালায়নি, এ বিষয়ে পুলিশ নিশ্চিত৷ গাড়িতে থাকা তরুণীর মা দাবি করেছেন, তাঁর মেয়ের কোনও দোষ নেই৷ ওই তরুণী নিজেই ওই পুলিশ আধিকারিককে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন বলে দাবি তাঁর মায়ের৷
advertisement
সহ প্রতিবেদন- রানা কর্মকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chanditala IC Injury Update: গাড়িতে মিলেছিল বিশেষ ওষুধ, এবার ঝোপের মধ্যে মিলল কী? আরও বিপাকে চণ্ডীতলার প্রাক্তন আইসি
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement