advertisement

North 24 Parganas News: বিশেষ দিনে ব্যারাকপুরে চলল গুলি দৌড়ালো ঘোড়া, জানুন আসল কারন 

Last Updated:

গান স্যালুট কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন হল ব্যারাকপুরে।

বিশেষ কৌশল
বিশেষ কৌশল
উত্তর ২৪ পরগনা: গান স্যালুট কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন হল ব্যারাকপুরে। ঐতিহাসিক শহর ব্যারাকপুর, বহু ইতিহাসের সাক্ষী। স্বাধীনতার প্রথম যুদ্ধ সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল এই ব্যারাকপুর থেকেই। সেই সিপাহী বিদ্রোহের নায়ক শহীদ মঙ্গল পান্ডে থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহত্মা গান্ধী প্রফুল্ল চন্দ্র সেন সহ একাধিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে এই ব্যারাকপুরে।
সেই ব্যারাকপুর লাটবাগানে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন হল যথাযথ মর্যাদার সঙ্গে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক। এরপর গান স্যালুটের মধ্যে দিয়ে সম্মান জানানো হয়, স্বাধীনতা সংগ্রামে আত্ম বলিদান দেওয়া বীর শহীদদের। তারপর বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ, প্রশাসন, সরকারি বিভিন্ন দফতর ও বারাকপুর মহকুমার সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। এরপর, স্বামী বিবেকানন্দ পুলিশ টেনিং এর পক্ষ থেকে ঘোড়াদের বিভিন্ন রকম কৌশল প্রদর্শন এবং সারমেয়দের বিভিন্ন কৌশল প্রদর্শিত হয় এই সাধারণতন্ত্র দিবসে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখতে ভিড় জমে ছিল বহু মানুষের।
Rudra Nrayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিশেষ দিনে ব্যারাকপুরে চলল গুলি দৌড়ালো ঘোড়া, জানুন আসল কারন 
Next Article
advertisement
Cheeta: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement