advertisement

CBI: সেদিন ED-র উপর হামলা হয়েছিল কার কথায়? সূত্র মেলাতে শাহজাহানের সন্দেশখালিতে ফের সিবিআই, এবার কী হবে?

Last Updated:

CBI: ২০২৪ সালের ৫ জানুয়ারি শেখ শাজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে ED আধিকারিকেরা আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনার তদন্ত শুরু করে CBI ফের গেল সন্দেশখালিতে।

ফাইল ছবি
ফাইল ছবি
মিনাখা: এবার মিনাখার আটপুকুরে CBI আধিকারিকেরা। রবিবার আটপুকুরের আলাউদ্দিন গাজির বাড়িতে যান CBI আধিকারিকেরা। শেখ শাজাহানের সঙ্গী মাফুজার মোল্লার খোঁজে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্যেই এই বাড়িতে আসা CBI-এর। মাফুজার মোল্লার শ্বশুরবাড়ি এটা।
এখানেই দীর্ঘ কয়েক মাস মাহফুজার মোল্লা ছিলেন। মাহফুজার মোলাকে না পেয়ে তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসা করে CBI আধিকারিকরা চলে যায়। CBI কালকের পর রবিবার আবার শেখ শাজাহানের বাড়িতে এবং তাঁর দ্বিতীয় বাড়িতে, যেখানে তাঁর মেয়ে থাকে, সেখানে যান।
আরও পড়ুন: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা প্রকাশ, প্রথম ১০-এ বাংলার কোন কলেজ? নামটা জানলে গর্বিত হবেন
২০২৪ সালের ৫ জানুয়ারি শেখ শাজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে ED আধিকারিকেরা আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনার তদন্ত শুরু করে CBI, সেই তদন্তের জন্য কালকের পর রবিবার আবার সন্দেশখালিতে CBI আধিকারিকেরা যান।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘গোবিন্দার পিঠে ছুরি মারা হয়েছিল, পার্টনার ছবির পরেই শেষ করে দেওয়া হয় তাঁর কেরিয়ার’, বিস্ফোরক দাবি নিহালানির
মূলত ED আধিকারিকদের উপর কারা হামলা করেছিল, হামলাকারীদেরকে কে কে ফোন করেছিল, তাদেরকে কী নির্দেশ দেওয়া হয়েছিল ফোন করে, যারা হামলা করেছিল তাদের বাড়ি কোথায়, এছাড়াও বিভিন্ন বিষয়ে তদন্তের জন্য সন্দেশখালির আকুঞ্জি পাড়া ও সরবেড়িয়া বাজার এলাকার শাজাহানের দুটি বাড়িতে CBI আধিকারিকেরা হানা দেন রবিবার।
advertisement
অনুপম সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI: সেদিন ED-র উপর হামলা হয়েছিল কার কথায়? সূত্র মেলাতে শাহজাহানের সন্দেশখালিতে ফের সিবিআই, এবার কী হবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement