advertisement

Car Theft: হাসপাতালে গাড়ি রেখে চোখ ফেরালেই ভ্যানিশ! এখানে এলে সাবধান

Last Updated:

Car Theft: গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতাল চত্বর থেকে চুরি হয়ে যাচ্ছে টোটো, বাইক ইত্যাদি গাড়ি। যদিও হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকে সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু লাগাতার এই ঘটনায় তাদের নজরদারি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে

হাসপাতাল থেকে চুরি হচ্ছে টোটো
হাসপাতাল থেকে চুরি হচ্ছে টোটো
দক্ষিণ ২৪পরগনা: চিকিৎসা করাতে রোগীর পরিবার অনেক সময়ই চার চাকা গাড়ি, টোটো ইত্যাদি নিয়ে হাসপাতালে আসেন। কেউ আবার বাইক করে হাসপাতালে ভর্তি পরিজনকে দেখতে আসেন। কিন্তু এই গাড়ি নিয়েই দেখা দিয়েছেন নতুন এক বিপত্তি। গাড়ি রেখে চোখ ফেরালেই মুহূর্তের মধ্যে তা হাপিস করে দিচ্ছে চোরের দল।
রোগীর পরিজনরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতাল চত্বর থেকে চুরি হয়ে যাচ্ছে টোটো, বাইক ইত্যাদি গাড়ি। যদিও হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকে সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু লাগাতার এই ঘটনায় তাদের নজরদারি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে হাসপাতাল সুপার জানান, অভিযোগটি তিনি শুনেছেন। টোটো চুরি নিয়ে একটা অভিযোগও জমা পড়েছে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, বারুইপুরের এক বাসিন্দা কয়েকদিন আগে বাইক নিয়ে হাসপাতালে এসেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এসে দেখেন তাঁর বাইকটি যেখানে রাখা ছিল সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। এক টোটো চালক রোগীকে নিয়ে বারুইপুর হাসপাতালে এসেছিলেন। এরপর তিনি রোগীকে নিয়ে গিয়ে ভর্তি করেন। তারপর বাইরে এসে দেখেন টোটোটি যেখানে দাঁড় করানো ছিল সেখানে আর নেই। রোগীর পরিজনদের দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে হাসপাতাল চত্বরে আসা গাড়ি চুরি করছে।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Car Theft: হাসপাতালে গাড়ি রেখে চোখ ফেরালেই ভ্যানিশ! এখানে এলে সাবধান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement