advertisement

West Bengal News: টেট-এর প্রশ্ন নিয়ে যাচ্ছিল একটি গাড়ি, হঠাৎ ঘটে গেল মারাত্মক ঘটনা! ছুটে এল পুলিশ

Last Updated:

West Bengal News: বাঁকুড়ার কোতুলপুর থেকে একটি বোলেরো গাড়িতে করে স্থানীয় চাতরা রামাই পন্ডিত কলেজে টেটের পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছিল।

ফাইল ছবি
ফাইল ছবি
#বাঁকুড়া:- টেট পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। রবিবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার সাঁইতাড়া ও মীর্জাপুরের মাঝে। ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশের অন্য একটি গাড়িতে করে সময়মতো প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয় পরীক্ষাকেন্দ্রে।
এদিন সকালে বাঁকুড়ার কোতুলপুর থেকে একটি বোলেরো গাড়িতে করে স্থানীয় চাতরা রামাই পন্ডিত কলেজে টেটের পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে কলেজের একজন কর্মী ছাড়াও ছিলেন পুলিশ কর্মীরা। সাঁইতাড়া ও মির্জাপুরের মাঝামাঝি জায়গায় বোলেরো গাড়িটি মুখোমুখি ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির পিক আপ ভ্যানে। ধাক্কায় বোলেরোর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। এরপরই তড়িঘড়ি পুলিশের অপর একটি গাড়িতে করে প্রশ্নপত্র চাতরা রামাই পন্ডিত কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি।
advertisement
advertisement
এদিকে, কড়া নিরাপত্তার সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার মতো পুরুলিয়া জেলাতেও হল টেট পরীক্ষা ২০২২। কড়া নিয়মের মধ্য দিয়েই পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া স্কুলের পরীক্ষা কেন্দ্রে শুরু হল টেট পরীক্ষা।
advertisement
পুরুলিয়া জেলায় মোট টেট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৩৪২ জন। মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্র ৮২টি। প্রত্যেকটি সেন্টারে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়। মেটাল ডিটেক্টর বসানো হয়। পরীক্ষা গ্রহণ কেন্দ্রে রয়েছে মেডিক্যাল টিম। পরিক্ষার্থীদের বায়োমেট্রিকের মাধ্যমে উপস্থিতি দেখার পাশাপাশি কড়া পুলিশি নজরদারির মধ্য দিয়ে শুরু হল পরীক্ষা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: টেট-এর প্রশ্ন নিয়ে যাচ্ছিল একটি গাড়ি, হঠাৎ ঘটে গেল মারাত্মক ঘটনা! ছুটে এল পুলিশ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement