advertisement

West Bengal News: কুঁড়েঘরের মধ্যে কী পড়ে আছে ওটা! এগিয়ে গিয়ে যা দেখা গেল, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

West Bengal News: এলাকার বাসিন্দা ফিরোজ আলী জানান, দয়ানগর এলাকার বাসিন্দা বাবা মানারূল সেখের ছেলে নুর ইসলাম সেখ, সে সপ্তম শ্রেণির ছাত্র।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#মুর্শিদাবাদ: নিখোঁজ থাকার পর কুঁড়েঘরে প্রতিবন্ধী সপ্তম শ্রেণির ছাত্রের দেহ, চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায়। প্রতিবন্ধী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বেলডাঙ্গা থানার দয়ানগর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম নুর ইসলাম, সে সপ্তম শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা থেকেই ওই ছাত্র নিখোঁজ ছিল। রাতে একটি ভাঙা কুঁড়েঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। যদিও পরিবারের দাবি নুরের দুটি হাত বিকলাঙ্গ। তাই গলায় ফাঁস দেওয়া ওর পক্ষে সম্ভব না। ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এলাকার বাসিন্দা ফিরোজ আলী জানান, দয়ানগর এলাকার বাসিন্দা বাবা মানারূল সেখের ছেলে নুর ইসলাম সেখ, সে সপ্তম শ্রেণির ছাত্র। শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। শুক্রবার রাতে বাজারের মধ্যে কুঁড়েঘরে তার ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পাওয়া যায়। তবে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া  হয়েছে। তার কারণ, মৃত নুর ইসলামের দুই হাত অকেজো। সে শারীরিক ভাবে প্রতিবন্ধী। তার হাতে কোন কাজ করে না, ফলে সে নিজে নিজে আত্মহত্যা করতে পারবেন না। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেছেন। দেহে ওপরে ও নীচে দাগ আছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
তার বাবা জানান, ''আমার ছেলেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুই হাত বিকলাঙ্গ। এমনকি বাড়িতে ভাত তার মা খাইয়ে দেয়। তার মেজো কাকা লালবানু বিবির সঙ্গে বিবাদ ছিল। একাধিকবার গ্রামে সালিশি সভার আয়োজন করা হয়। আগে কাকার ওপর আক্রমণ করা হয়েছিল।'' আর সেই পুলের ওখানেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনা খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
শনিবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: কুঁড়েঘরের মধ্যে কী পড়ে আছে ওটা! এগিয়ে গিয়ে যা দেখা গেল, চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement