advertisement

Jhargram News: বাছুরকে বাঁচাতে গিয়ে সরকারি বাসের চালক যা করলেন, তুমুল আতঙ্ক বেলপাহাড়িতে!

Last Updated:

Jhargram News: পুরুলিয়ার বান্দোয়ান থেকে সরকারি বাসটি দুর্গাপুর যাওয়ার সময় বেলপাহাড়ি থানার মাজুগোড়া এলাকায় বাসের সামনে হঠাৎ একটি বাছুর চলে আসে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#ঝাড়গ্রাম: বেলপাহাড়িতে একটি বাছুরকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা মারল সরকারি বাস! আহত কয়েকজন ,ঘটনাস্থলে পুলিশ।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার মাজুগোড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পুরুলিয়ার বান্দোয়ান থেকে সরকারি বাসটি দুর্গাপুর যাওয়ার সময় বেলপাহাড়ি থানার মাজুগোড়া এলাকায় বাসের সামনে হঠাৎ একটি বাছুর চলে আসে।
সেই বাছুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চালক রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে। যার ফলে দুর্ঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বাসের চালক। বাসে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থলেই বাছুরটির মৃত্যু হয়েছে বলে জানা যায়।
advertisement
advertisement
ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে বাস দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। তবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বাসের যাত্রীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে বেলপাহাড়ি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাসে থাকা যাত্রীদের অন্য বাসে করে তাদের গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করে। তবে দুর্ঘটনাগ্রস্ত বাসে থাকা যাত্রীরা ওই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আহত বাস যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন বলে জানা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: বাছুরকে বাঁচাতে গিয়ে সরকারি বাসের চালক যা করলেন, তুমুল আতঙ্ক বেলপাহাড়িতে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement