advertisement

Bus Accident: অটোকে ধাক্কা মেরে ধান ক্ষেতে উল্টে গেল সরকারি বাস, আহত ১৫ যাত্রী

Last Updated:

Bus Accident: একটি অটোকে ধাক্কা মেরে তারকেশ্বরের পিয়াসারা ঘোষ পুকুর মোড়ের কাছে বাসটি উল্টে যায়। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে

ঘটনাস্থলের ছবি
ঘটনাস্থলের ছবি
হুগলি: নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। সরকারি পরিবহন সংস্থা এসবিএসটিসি-এর এই বাসটি তারকেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি অটোকে ধাক্কা মেরে তারকেশ্বরের পিয়াসারা ঘোষ পুকুর মোড়ের কাছে বাসটি উল্টে যায়। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে আরামবাগের দিকে যাচ্ছিল সরকারি বাসটি। সূত্রের খবর, বাসটিতে সেই সময় ৩০ জনের উপর যাত্রী ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় বাস যাত্রীদের উদ্ধার করে পুলিশ। পরে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন দুপুরে সরকারি বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অটোটিকে ধাক্কা মারে। তারপর সোজা রাস্তার পাশের ধান ক্ষেতে উল্টে যায়। যাত্রীদের চিৎকারের শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের এলাকার মানুষজন। আহত যাত্রীদের আগে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। চালক ও বাস কর্মীদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাসের বাকি যাত্রীরা সুরক্ষিত আছে বলে জানা গিয়েছে।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Accident: অটোকে ধাক্কা মেরে ধান ক্ষেতে উল্টে গেল সরকারি বাস, আহত ১৫ যাত্রী
Next Article
advertisement
Panihati Assembly Seat: আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কলতানই এবার তাঁর প্রতিপক্ষ!'আমি জিতলে পানিহাটি জিতবে', বললেন অভয়ার মা
আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কলতানই এবার তাঁর প্রতিপক্ষ!'আমি জিতলে পানিহাটি জিতবে', বললেন অভয়ার মা
  • পানিহাটিতে এবার অভয়ার মায়ের প্রতিপক্ষ কলতান দাশগুপ্ত৷

  • আরজি কর আন্দোলনে সক্রিয় ছিলেন কলতান, গ্রেফতারও হন৷

  • পানিহাটিতে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement