advertisement

নেপথ্যে ইঁদুর? কালনায় আচমকা অচল 'লাইট অ্যান্ড সাইট'! আসল কারণ জানাল পুরসভা

Last Updated:

ব্যবসায়ীরা বলছেন, শীত পড়তেই পর্যটকদের আশা শুরু হয়ে গিয়েছে কালনা শহরে। কিন্তু এখনও কালনার মূল দ্রষ্টব্য স্থানগুলির সন্ধের পর অন্ধকারে ডুবে থাকছে।

কালনায় আচমকা অচল 'লাইট অ্যান্ড সাইট
কালনায় আচমকা অচল 'লাইট অ্যান্ড সাইট
#বর্ধমান: ইঁদুরে কেটে দিয়েছে বিদ্যুতের তার, অকেজো হয়ে পড়েছে কালনার মন্দিরের 'লাইট অ্যান্ড সাইট' ব্যবস্থা। অন্ধকারের মধ্যে পড়ে থাকছে কালনার একশ আট শিব মন্দির ও রাজবাড়ী কমপ্লেক্সের মন্দিরগুলি। সন্ধের পর অন্ধকারে ডুবে থাকছে পর্যটন স্থল। এর ফলে ক্ষুব্ধ মন্দির শহর কালনার ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, শীতের মরশুমে গঙ্গা পাড়ের শহর কালনায় প্রচুর পর্যটক আসেন। কিন্তু সন্ধের পর মূল মন্দিরগুলি অন্ধকারে ডুবে থাকায় পর্যটকদের মধ্যে আগ্রহ কমবে। তার ফলে মার খাবে শহরের ব্যবসা।
ব্যবসায়ীরা বলছেন, শীত পড়তেই পর্যটকদের আশা শুরু হয়ে গিয়েছে কালনা শহরে। কিন্তু এখনও কালনার মূল দ্রষ্টব্য স্থানগুলির সন্ধের পর অন্ধকারে ডুবে থাকছে। কালনার মূল দ্রষ্টব্য স্থান একশো আট শিব মন্দির ও রাজবাড়ী কমপ্লেক্সের বেশিরভাগ অংশ অন্ধকারে ডুবে থাকায় ক্ষোভ বাড়ছে পর্যটকদের মধ্যে। প্রতাপেশ্বর মন্দির, লালজি মন্দির, রাস মঞ্চ, ১০৮ শিব মন্দিরের মতো পুরাতত্ত্বিক নিদর্শনের টানে প্রতি বছর বহু পর্যটক কালনায় আসেন। তাই এই মন্দিরগুলি যাতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে সে ব্যাপারে প্রশাসন ও পৌরসভার উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
কালনা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজবাড়ি কমপ্লেক্সের মাটির তলা দিয়ে যাওয়া বিদ্যুতের তার ইঁদুরে কেটে দিয়েছে। সেই কারণেই ওই চত্বর সন্ধ্যের পর আলোকিত থাকছে না। গোটা ব্যবস্থা সচল করতে প্রায় চোদ্দ লক্ষ টাকা খরচ হতে পারে বলে জানিয়েছে পুরসভা।
advertisement
শহরের বাসিন্দারা বলছেন, পর্যটন মানচিত্রের কালনা শহরকে আরও আকর্ষণীয় করতে মাঝেমধ্যেই আলোচনা হয়। বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়। মন্দির সংলগ্ন এলাকায় হোটেল তৈরি, হস্তশিল্পের স্থায়ী স্টল, হোম স্টে তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছিল। সে সবের বেশিরভাগই হয়নি। তার ওপর রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে থাকা মন্দিরগুলিতে লাইট অ্যান্ড সাইট ব্যবস্থা অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা।এই অবস্থা চলতে থাকলে তার কুফল এলাকার অর্থনীতির ওপর পড়বে।
advertisement
কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এ ব্যাপারে বলেন, মন্দিরগুলি আলো দিয়ে সাজানোর পরিকল্পনা রাজ্যের কাছে পাঠানো হয়েছে। এছাড়াও ১৪ বিঘার ওপর জমিতে গেস্ট হাউস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। নমামি গঙ্গা প্রকল্পে ইকো পার্ক তৈরি ও শহরকে সাজানোর ভাবনা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নেপথ্যে ইঁদুর? কালনায় আচমকা অচল 'লাইট অ্যান্ড সাইট'! আসল কারণ জানাল পুরসভা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement