advertisement

উত্তরবঙ্গে গেল বর্ধমানের চিতাবাঘ কৃষ্ণা, মন ভাল নেই রমনাবাগানের কর্মীদের

Last Updated:

কৃষ্ণাকে উত্তরবঙ্গে পাঠানোর নির্দেশ এসেছিল আগেই। আজ তাকে নিয়ে উত্তরবঙ্গে রওনা দিয়েছেন কর্মীরা।

মন ভাল নেই বর্ধমান রমনা বাগান অভয়ারণ্যের কর্মীদের। তাদের প্রিয় চিতাবাঘ কৃষ্ণা চলে যাচ্ছে উত্তরবঙ্গে। সেজন্যই মন খারাপ তার দেখভেলে নিযুক্ত কর্মীরা। সেই জন্ম থেকেই তাকে এখানেই বড় হয়ে উঠতে দেখেছে সকলে। তাকে স্নান করানো থেকে শুরু করে তার খাওয়া দাওয়া সবকিছুতেই কর্মীদের ছিল বাড়তি নজর। সেই কৃষ্ণার চলে যাওয়ার খবরে মনমরা সকলেই।
উত্তরবঙ্গে বেঙ্গল সাফারিতে যাচ্ছে বর্ধমান রমনাবাগান অভয়ারণ্যের মেয়ে চিতাবাঘ কৃষ্ণা। তার বয়স দু বছর।  কৃষ্ণার বাবা মা এখানেই রয়েছে।তার বদলে উত্তরবঙ্গ থেকে একটি মেয়ে চিতাবাঘ আসবে।
এমনিতে নিয়ম অনুযায়ী অ্যানিম্যাল এক্সচেঞ্জ হতেই থাকে। এই বিনিময় তারই অঙ্গ।কৃষ্ণা সহ চারটি চিতাবাঘ বর্ধমান রমনাবাগান অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ। তাদের খুনসুটি দেখতে বছরভর ভিড় করেন দর্শনার্থীরা। এই শীতের মরশুমে রমনাবাগান অভয়ারণ্যে দর্শনার্থীদের ভিড় অনেকটাই বাড়ে। চিতাবাঘ ছাড়াও এই মিনি জু তে রয়েছে ভাল্লুক, কুমীর, নানান ধরণের পাখি। আলাদা আলাদা এনক্লোজার রয়েছে তাদের জন্য। এছাড়াও এই অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ প্রচুর সংখ্যক হরিণ।
advertisement
advertisement
কৃষ্ণাকে উত্তরবঙ্গে পাঠানোর নির্দেশ এসেছিল আগেই। আজ তাকে নিয়ে উত্তরবঙ্গে রওনা দিয়েছেন কর্মীরা। তার আগে নিয়ম মেনে সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা হয়। পশু রোগ বিশেষজ্ঞ তপন কুমার ঘোষ তার স্বাস্থ্য পরীক্ষা করেন। তিনি জানান, এই ফিমেল চিতা বাঘটিকে উত্তরবঙ্গে পাঠানোর নির্দেশ এসেছে। সেজন্য নিয়মমাফিক তার স্বাস্থ্য পরীক্ষা করা হলো। সে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
advertisement
বর্ধমানের আঞ্চলিক  বন আধিকারিক নিশা গোস্বামী বলেন, বিভিন্ন চিড়িয়াখানার সঙ্গে অ্যানিমেল এক্সচেঞ্জ হয়েই থাকে। এই মেয়ে চিতাবাটিকে উত্তরবঙ্গে পাঠানো তারই অঙ্গ। সেখান থেকেও একটি মেয়ে চিতাবাঘ রমনা বাগান অভয়ারণ্যে আসবে। এই মিনি জুর আকর্ষণ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে। আরও বেশ কয়েকটি বন্য প্রাণী এখানে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উত্তরবঙ্গে গেল বর্ধমানের চিতাবাঘ কৃষ্ণা, মন ভাল নেই রমনাবাগানের কর্মীদের
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement