advertisement

South 24 Parganas News: নদী বাঁধ মজবুত করতে বাঁশের খাঁচায় ইট...! দুর্নীতির গন্ধ পাচ্ছেন স্থানীয়রা

Last Updated:

South 24 Parganas News: এবার নদী বাঁধ তৈরিতে বাঁশের খাঁচায় ইট ব্যবহার করা হচ্ছে মন্দিরঘাটে। এর ফলে বাঁধ এবছরের মত সুরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে।

+
নদী

নদী বাঁধ নির্মাণের কাজ

কাকদ্বীপ: এবার নদী বাঁধ তৈরিতে বাঁশের খাঁচায় ইট ব্যবহার করা হচ্ছে মন্দিরঘাটে। এর ফলে বাঁধ এবছরের মত সুরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে। সেই কাজ জোরকদমে চলছে।
তবে স্থানীয়দের দাবি যতগুলি ইট দেওয়ার কথা সেই ইট দেওয়া হচ্ছে না। ফলে বাঁধ শক্তিশালী হবে বলে মনে হচ্ছে না। এই এলাকায় নদী বাঁধ শক্তিশালী করতে বাঁশ দিয়ে খাঁচা করে প্রতি খাঁচার মধ্যে ৪০ খানা ইট দিয়ে তিনটি খাঁচায় একত্রিত করে নদী বাঁধ সংস্কার করা হচ্ছিল। এইরকম খাঁচা তৈরি হবে ২৪০ টি। তবে স্থানীয়দের দাবি এই খাঁচার মধ্যে ইট কম দেওয়া হচ্ছে। ফলে বাঁধ শক্তিশালী হবে না। তবে এইরকম হচ্ছে না বলে জানিয়েছেন বাঁধ প্রস্ততকারকরা।
advertisement
advertisement
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকার দেবব্রত জানা নামের স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ইট কম দেওয়া হচ্ছে। খাঁচার মধ্যে ইট শুনলেই বোঝা যাচ্ছে। এর ফলে বাঁধটাই শক্তিশালী হবে না। এ নিয়ে ভক্তহরি দাস নামের নৌকার মাঝি জানিয়েছেন, নৌকায় করে ইট আনা হচ্ছে। কাজটাও কষ্টসাধ্য। তবে একটু আধটু সমস্যা হলেও কাজ ঠিকভাবেই চলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে স্থানীয় বাসিন্দারা কিছুটা হলেও হতাশ। এরকম হলে আবারও নদীবাঁধ ভাঙবে। ফলে নতুন করে প্লাবিত হতে পারে এলাকা। তবে তেমন কিছুই হবে না বলে জানিয়েছেন এই বাঁধ‌ প্রস্তুতকারকরা।
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নদী বাঁধ মজবুত করতে বাঁশের খাঁচায় ইট...! দুর্নীতির গন্ধ পাচ্ছেন স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement