advertisement

Fraud: কাকে আর বিশ্বাস করবেন! ব্যাঙ্ক ম্যানেজার ১০ কোটি টাকা 'লুঠ' করলেন, প্রতারণার অভিযোগে গ্রেফতার

Last Updated:

২৩টি কোম্পানি খুলে সেই কোম্পানির নামে প্রায় ১০কোটি টাকা প্রতারণা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে।

News18
News18
বনগাঁ: ভুয়ো কোম্পানি বানিয়ে সেই কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে অনলাইন গেমিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া, স্টক মার্কেট সহ একাধিক ভাবে সাইবার প্রতারণার মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যাঙ্ক ম্যানেজার সহ মোট সাতজন প্রতারককে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ। ২৩টি কোম্পানি খুলে সেই কোম্পানির নামে প্রায় ১০কোটি টাকা প্রতারণা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখে বাগদা থানার পুলিশ সিন্দ্রানি এলাকায় হানা দিয়ে সাইবার প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজত নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অরিন্দম বিশ্বাস নামে বেসরকারি ব্যাঙ্কের এক কমার্শিয়াল রিলেশনশিপ ম্যানেজারকে গ্রেফতার করে।
advertisement
advertisement
বৃহস্পতিবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃতদের কাছ থেকে একাধিক জমির নথি, একাধিক ব্যাঙ্কের পাস বই, ১১৬ টি এটিএম কার্ড, দামি গাড়ি, ৯০ টা সরকারি বেসরকারি সংস্থার স্টাম্প সহ প্রচুর নথি উদ্ধার হয়েছে। যারা বিভিন্ন জায়গা দেখিয়ে ২৩ টি কোম্পানি খুলেছিলে ব্যাঙ্ক ম্যানেজার অরিন্দমের সহযোগিতা নিয়ে ওই কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত এই অ্যাকাউন্ট গুলির নামে ২০৪ টি সাইবার প্রতারণার মামলা রয়েছে। বাগদার সিন্দ্রানি এলাকা থেকে এই প্রতারণা চক্র চলত। তিন বছর আগে এই প্রতারণা শুরু হয়েছিল।
advertisement
ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এই প্রতারণা চক্র কতদূর পর্যন্ত রয়েছে। আর করাই বা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ৷
অনিরুদ্ধ কির্তনীয়া
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud: কাকে আর বিশ্বাস করবেন! ব্যাঙ্ক ম্যানেজার ১০ কোটি টাকা 'লুঠ' করলেন, প্রতারণার অভিযোগে গ্রেফতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement