advertisement

পা বাঁধা, হাত ভাঙ্গা ও মাথায় আঘাত! রাস্তার ধারে উদ্ধার যুবকের রক্তাক্ত নগ্ন দেহ, হত‍্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য সামশেরগঞ্জে

Last Updated:

জাতীয় সড়কের পাশ থেকেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মুর্শিদাবাদ: জাতীয় সড়কের পাশ থেকেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রথম দিকে মৃত যুবকের নাম পরিচয় জানা না গেলেও পরক্ষণেই চিনতে পারেন স্থানীয়রা
স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, মৃত যুবকের নাম মেরাজ মোমিন(২৬), বাড়ি সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর। মৃত্যুর কারণ নিয়ে ব্যাপক ধোঁয়াশা। সামশেরগঞ্জ জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত মৃতদেহ। দেহের সমস্ত পোশাক খোলা। পা বাঁধা, হাত ভাঙ্গা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানাযায় স্থানীয় সুত্রে।
advertisement
advertisement
স্থানীয়দের অনুমান, খুন করে তাকে জাতীয় সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃত যুবক পাঁচ রকম কাজ করলেও আজ সকালে পাট ছড়ানোর কাজে গিয়েছিল বলেই দাবি পরিবারের। যদিও কেন তাকে খুন করা হয়েছে তা নিয়ে ধন্ধে স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পা বাঁধা, হাত ভাঙ্গা ও মাথায় আঘাত! রাস্তার ধারে উদ্ধার যুবকের রক্তাক্ত নগ্ন দেহ, হত‍্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য সামশেরগঞ্জে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement