Barasat nursing home: ছাদে মিলল কিশোরীর দেহ, নার্সিংহোমের নামে কী চলত বারাসতে? গ্রেফতার চিকিৎসক সহ ২
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কিশোরীর দেহ উদ্ধারের কথা জানাজানি হওয়ার পর গতকাল ওই নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷
জিয়াউল আলম, বারাসত: বারাসতে নার্সিংহোমে এক কিশোরীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য৷ ওই কিশোরীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহত কিশোরীর মায়ের৷ ঘটনায় মূল অভিযোগ রেজ্জাক মোল্লা নামে এক চিকিৎসক সহ দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তিনি ওই নার্সিং হোমের মালিকও৷
গত বুধবার বারাসতের কাজিপাড়া এলাকার ওই নার্সিংহোমের ছাদ থেকে প্রথমে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ প্রথমে এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে ধরে নিয়েই তদন্ত শুরু করে পুলিশ৷ তদন্তকারীরা জানতে পারেন, ওই কিশোরী উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার বাসুদেবপুরের বাসিন্দা৷ বাড়িতে তার মা এবং এক দাদা রয়েছে৷ বারাসতের ওই নার্সিংহোমের মালিক চিকিৎসক রেজ্জাক মোল্লার বাড়িতে থেকেই পড়াশোনা করত সে৷
advertisement
advertisement
কিশোরীর দেহ উদ্ধারের কথা জানাজানি হওয়ার পর গতকাল ওই নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, ওই নার্সিংহোমে অতীতেও একই ধরনের একাধিক ঘটনা ঘটেছে৷ নার্সিং হোমের মালিক রেজ্জাক মোল্লার গ্রেফতারির দাবি করেন স্থানীয়রা৷ তাঁদের অভিযোগ, গ্রাম থেকে গরিব মেয়েদের নিয়ে এসে ওই নার্সিংহোমে অবৈধ কাজ করাতে বাধ্য করা হত৷ নিহত কিশোরীর মা নিজেও রেজ্জাক মোল্লা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন৷ তাঁরও অভিযোগ, শারীরিক নির্যাতন করেই তাঁর মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়৷ এর পরেই ওই চিকিৎসক সহ দু জনকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
যদিও গ্রেফতারির আগে রেজ্জাক মোল্লা নামে অভিযুক্ত চিকিৎসক দাবি করেন, মেয়েটি এখানে থেকেই পড়াশোনা করত৷ ওরা খুবই গরিব বলে ওর মা আমাদের এখানে রেখে গিয়েছিল৷ নির্যাতন সহ যা যা অভিযোগ উঠছে পুলিশ তদন্ত করে দেখুক৷ আমি নিজেই তো পুলিশকে খবর দিয়েছি৷ যদি আমি নিজে অথবা অন্য কেউ অভিযুক্ত হন তাহলে তার অবশ্যই শাস্তি হবে৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর দেহের গতকালই ময়নাতদন্ত হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷ আজ অভিযুক্তদের বারাসত আদালতে পেশ করা হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2024 11:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat nursing home: ছাদে মিলল কিশোরীর দেহ, নার্সিংহোমের নামে কী চলত বারাসতে? গ্রেফতার চিকিৎসক সহ ২









