advertisement

Khejuri Blast: খেজুরিতে বিস্ফোরণে মৃত ১, গুরুতর আহত ৩! ঘটনা নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর

Last Updated:

এ দিন প্রায় সারাদিনই তৃণমূল এবং বিজেপি-র মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল খেজুরি (Khejuri Blast)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#খেজুরি: ফের উত্তপ্ত খেজুরি (Khejuri Blast)৷ সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল স্থানীয় এক বাসিন্দার৷ গুরুতর আহত আরও তিনজন৷ ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রং লেগেছে৷ বিজেপি-র (BJP) অভিযোগ, তৃণমূল কর্মীরা বোমা বাঁধার সময় িবস্ফোরণ ঘটে৷ তৃণমূলের (TMC) পাল্টা দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েই দুর্ঘটনা ঘটেছে৷
এ দিন প্রায় সারাদিনই তৃণমূল এবং বিজেপি-র মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল খেজুরি৷ অভিযোগ সন্ধ্যা নাগাদ খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েেতর ভাঙনমারি গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে৷ ঘটনায় আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ মৃতের নাম অনুুপ দাস৷
advertisement
advertisement
আহত বাকি তিনজনের অবস্থাও সঙ্কটজনক বলে জানা গিয়েছে৷ তিন জনেরই গোটা শরীর ঝলসে গিয়েছে৷ নিহত ও আহতরা তৃণমূল কর্মী বলেও বিজেপি ও সিপিএমের দাবি।
আরও পড়ুন: 'খরচাও কমে, সম্পর্কও বাড়ে', BJP-কে অনুসরণ করছে তৃণমূল! বিস্ফোরক দিলীপ ঘোষ
খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিকের অভিযোগ, তৃণমূল কর্মীরা বোমা বাঁধার সময় তাতে বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের ঘটনার কথা স্বীকার করলেও তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির দাবি, এর সঙ্গে দলের কোনও যোগ নেই৷ গ্যাস সিলিন্ডার ফেটেই দুর্ঘটনা ঘটেছে৷ বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
advertisement
কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে থমথমে হয়ে উঠেছে গোটা এলাকার পরিবেশ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khejuri Blast: খেজুরিতে বিস্ফোরণে মৃত ১, গুরুতর আহত ৩! ঘটনা নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement