advertisement

'খুন করা শুরু করলে, বংশ লোপাট করে দেব,' হুমকি দিলীপের

Last Updated:

খুনের হুমকি, উস্কানিমূলক ও অশালীন মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ৷

#মেচেদা: ফের দিলীপ ঘোষ৷ এ বার প্রকাশ্য সভায় দাঁড়িয়ে খুনের হুমকি দিলেন বিজেপি রাজ্যসভাপতি৷ খুনের হুমকি, উস্কানিমূলক ও অশালীন মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ৷
সোমবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় সভায় দিলীপ ঘোষ বলেন, 'পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে জেল ভরছে৷ খুনের কেস দিচ্ছে, রেপের কেস দিচ্ছে৷ আমার নামেও খুনের মামলা করেছে৷ আমি নাকি খুন করেছি৷ আরে আমি যে দিন খুন করব, তোর বংশ লোপাট করে দেব৷ এখনও হাত রাঙাইনি, তাতেও ১৮টা সিট পশ্চিমবঙ্গে৷ লোকে বলে, পুলিশ ছুঁলে ১৮ ঘা৷ বিজেপি ছুঁয়েছে ১৮ ঘা৷ মারিনি তাতেই এই অবস্থা৷ মারলে ছেলে-মেয়ে, বউয়ের মুখ দেখতে দেব না৷ যা কামিয়েছেন, তা নিয়ে চুপচাপ থাকুন৷ আমাদের পিছনে লাগবেন না৷ লাগলে, এমন অবস্থা করব, পরিবারের মুখ দেখতে পারবেন না৷ যে দিন আমি মারব, লাশও খুঁজে পাওয়া যাবে না৷'
advertisement
এরপরই দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'খুন করা শুরু করলে, বংশ লোপাট করে দেব,' হুমকি দিলীপের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement