advertisement

BJP Leader Arrest: লজ্জা, লজ্জা, লজ্জা...! কলকাতার উপকণ্ঠে বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতন! কাঠগড়ায় বিজেপি নেতা

Last Updated:

BJP Leader Arrest: পানিহাটিতে এক মহিলাকে আটকে রেখে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে। তাকে গ্রেফতার করা হয়।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
পানিহাটি: পানিহাটিতে ভয়ঙ্কর কাণ্ড! বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি সেই নেতাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছে যায় ঘোলা থানার পুলিশ। কিছুক্ষণেই মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, পানিহাটি নাটাগর এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে ওই বিজেপি নেতা। আর বাড়িতে নিয়ে এসে তারপর থেকে সারারাত ধরে চলে যৌন নির্যাতন। ভোরবেলা মেয়েটি কোনওমতে বাড়ি থেকে পালিয়ে এলাকার বাসিন্দাদের তার কুকীর্তির কথা জানায়। তারপর এলাকার বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে ওই বিজেপি নেতাকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ টেন্টে রাত্রিযাপন! পাহাড়-নদী-জঙ্গলের মধ্যে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা, পুজোয় ঘুরে আসুন
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বিজেপি নেতা এলাকা থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। রাস্তায় ফেলে ব্যাপক গণপিটুনি দেওয়া হয় তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
সুবীর দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP Leader Arrest: লজ্জা, লজ্জা, লজ্জা...! কলকাতার উপকণ্ঠে বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতন! কাঠগড়ায় বিজেপি নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement