advertisement

Nepal Gen Z Protest: অশান্ত নেপাল, এদিকে বড্ড চিন্তায় বীরভূমের ডাক্তার, ঘুম উড়েছে রাতের! কেন জানলে চমকে যাবেন

Last Updated:

নেপালে কার্ফুর ছায়ায় দুশ্চিন্তায় সিউড়ির নেপালি চিকিৎসক দিবেশ মারাসিনি, বাড়ি ফেরা অনিশ্চিত হলেও ভরসা রেখেছেন প্রশাসনের উপর, বার্তা দিলেন, “নেপালের মানুষ ভারত বিরোধী নয়”

+
বীরভূমের

বীরভূমের সিউড়িতে নেপালি চিকিৎসক দিবেশ মারাসিনি

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: নেপালে জারি হয়েছে কার্ফু। চারদিকে অস্থিরতা, আতঙ্ক আর অনিশ্চয়তার আবহ। এই পরিস্থিতিতেই গভীর দুশ্চিন্তায় সিউড়ির পরিচিত চিকিৎসক দিবেশ মারাসিনি। নেপালের বাসিন্দা হলেও তিনি গত ৯ বছর ধরে বীরভূমের সিউড়ি শহরে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। এবছর দুর্গাপুজোয় পরিবারের সঙ্গে দেখা করার জন্য তিনি বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সীমান্তে কড়া নজরদারি ও কার্ফুর কারণে সেই আশা এখন কার্যত ভেস্তে গেছে।
দিবেশ বাবু জানালেন, কয়েকদিন ধরেই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আতঙ্কের সেই মুহূর্তে শেষমেশ বৃহস্পতিবার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পেয়েছেন। নেপালে তাঁর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রশাসনের নির্দেশে সবাইকে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। তবুও তাঁরা আপাতত সুরক্ষিত আছেন।
advertisement
advertisement
সংবাদমাধ্যমের সামনে দিবেশ বাবু বলেন, “আমি পরিবারের জন্য ভীষণ চিন্তিত। তবে বিশ্বাস রাখি, নেপালের প্রশাসন যা কিছু করবে, তা সাধারণ মানুষের ভালোর জন্যই করবে। আশা করছি, খুব শিগগিরই নেপালের অশান্ত পরিস্থিতির সমাধান হবে।” তিনি আরও জানান, সীমান্তে অস্থিরতা থাকলেও নেপালের সাধারণ মানুষ ভারত বিরোধী নয়। দুই দেশের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল এবং থাকবে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে এই প্রত্যাশাই করছেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনিশ্চয়তার ঘনঘটা ঘিরে থাকলেও, আশার আলোয় ভর করে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন সিউড়ির নেপালি চিকিৎসক দিবেশ মারাসিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nepal Gen Z Protest: অশান্ত নেপাল, এদিকে বড্ড চিন্তায় বীরভূমের ডাক্তার, ঘুম উড়েছে রাতের! কেন জানলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement