advertisement

Crime News: সাজানো ছিনতাই নাটক! অভিযোগকারীই আসল মাস্টারমাইন্ড, দুবরাজপুরের মারাত্মক ঘটনার পর্দাফাঁস

Last Updated:

Snatching Incident- বীরভূমের দুবরাজপুরে এক অভিনব ছিনতাই নাটকের পর্দাফাঁস করল পুলিশ। মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেছিলেন এক টোটো চালক, কিন্তু তদন্তে বেরিয়ে এল অন্য ছবি।

পুলিশের ফাঁদে সাজানো ছিনতাই চক্র, উদ্ধার ৫০ হাজার টাকা ও মোবাইল
পুলিশের ফাঁদে সাজানো ছিনতাই চক্র, উদ্ধার ৫০ হাজার টাকা ও মোবাইল
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের দুবরাজপুরে এক অভিনব ছিনতাই নাটকের পর্দাফাঁস করল পুলিশ। মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেছিলেন এক টোটো চালক, কিন্তু তদন্তে বেরিয়ে এল অন্য ছবি।
অভিযোগকারী টোটো চালক নাদিম, তার দু’ই সঙ্গী শেখ ইয়াসিন ও শেখ আফরোজ ওরফে হাফিজকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশের দাবি, তিন জন মিলে পরিকল্পনা করে এই ছিনতাই নাটক সাজিয়েছিল।
পুলিশ ও আইনজীবী সূত্রে জানা গিয়েছে, সিউড়ির মেটেগ্রামের মুদির দোকানদার সঞ্জীব মণ্ডল শুক্রবার সকালে দোকানের মালপত্র কিনতে ৫০ হাজার টাকা দিয়েছিলেন টোটো চালক নাদিমকে। নাদিম দুবরাজপুরে গিয়ে ফেরার পথে সঞ্জীবকে জানায়, সাতকেন্দুরি পাওয়ারহাউসের কাছে দু’ই মোটরবাইক আরোহী তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। পরের দিন নাদিম থানায় লিখিত অভিযোগও দায়ের করে।
advertisement
advertisement
তদন্তে পুলিশের খটকা লাগে। জনবহুল এলাকায় টোটো চালানোর সময় ছিনতাই কীভাবে সম্ভব, সেই বিষয়ে সন্দেহ তৈরি হয়। নজরদারি ক্যামেরা খতিয়ে দেখে পুলিশ। ছিনতাইকারীদের মোটরবাইকের নম্বর উদ্ধার করে এবং জানতে পারে, ইয়াসিন ও আফরোজ অন্যের বাইক নিয়ে দুবরাজপুরে এসেছিল। তিন জনেরই বাড়ি কুখুডিহি গ্রামে। এর পর পুলিশ নিশ্চিত হয়, ছিনতাইয়ের ঘটনা সম্পূর্ণ সাজানো।
advertisement
রবিবার রাতে পুলিশ তিন জনকেই গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে ৯৩টি ৫০০ টাকার নোট এবং নাদিমের মোবাইল। পুলিশ তিন জনকেই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। তবে দুবরাজপুর আদালত নাদিমকে জামিনে মুক্তি দিলেও ইয়াসিন ও আফরোজকে দুদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- চোখ ফেরানো দায়! কিন্তু বার্নপুরের এই মণ্ডপে প্লাস্টিকের দেখা পাবেন না
দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে জানান, অভিযোগকারী নাদিমকেও অভিযুক্ত হিসেবে দেখানোয় আইনগত কিছু জটিলতা তৈরি হয়েছে। তাই আদালত তাকে জামিন দিয়েছে।” এই সাজানো ছিনতাই কাণ্ডে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের পরিকল্পিত প্রতারণার ঘটনায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: সাজানো ছিনতাই নাটক! অভিযোগকারীই আসল মাস্টারমাইন্ড, দুবরাজপুরের মারাত্মক ঘটনার পর্দাফাঁস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement