advertisement

Big Festival in Durgapur: ১০ দিনের মেগা উৎসব, দুর্গাপুরে দমদার ফেস্টিভ্যাল, কখন কোথায় খুশি-আনন্দের খাজানা

Last Updated:

Big Festival in Durgapur: চলতি বছরে ১৫ দিনের বদলে ১০ দিনের জন্য হবে দুর্গাপুর উৎসব। ঠিক হয়ে গিয়েছে দুর্গাপুর উৎসবের

+
দুর্গাপুর

দুর্গাপুর উৎসব ২০২৩। (ফাইল ছবি)

দুর্গাপুর: ফের বড় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল জেলায়। শিল্পশহরে শুরু হয়ে গিয়েছে উৎসব আয়োজনের কাজকর্ম। কারণ দ্বিতীয় বছরের জন্য ফের হতে চলেছে দুর্গাপুর উৎসব। ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ। এবার দুর্গাপুর উৎসবে একাধিক চমক দেওয়ার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। একটি সাংবাদিক বৈঠকে দুর্গাপুর উৎসবের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।
বিগত বছরের ব্যাপক সাফল্য এবং জনপ্রিয়তার পর চলতি বছরের দ্বিতীয়বারের জন্য দুর্গাপুর উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ৬ ডিসেম্বর থেকে দুর্গাপুর উৎসব শুরু হবে। দুর্গাপুর উৎসব ২০২৩ -র মতো আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না উদ্যোক্তারা। যদিও চলতি বছরে ১৫ দিনের বদলে ১০ দিনের জন্য হবে দুর্গাপুর উৎসব। ঠিক হয়ে গিয়েছে দুর্গাপুর উৎসবের স্থান।
advertisement
advertisement
গত বছরের মত এবছরও রাজীব গান্ধী স্মারক ময়দান অর্থাৎ চিত্রালয় মেলা মাঠে দুর্গাপুর উৎসবের আয়োজন করা হবে। ৬ ডিসেম্বর থেকে দুর্গাপুর উৎসব শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। চলতি বছরেও শহরবাসী ব্যাপকভাবে এখানে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা। পাশাপাশি প্রত্যেকদিনই থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান। জানা গিয়েছে, এবছর দুর্গাপুর উৎসবের মধ্যে দুটি শনিবার এবং দুটি রবিবার পড়ছে। অর্থাৎ সপ্তাহান্তে এই দিনগুলিতে ব্যাপকভাবে দুর্গাপুর উৎসবে জনসমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
advertisement
সাংস্কৃতিক অনুষ্ঠানে মুম্বইয়ের নামিদামি শিল্পীদের আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কলকাতার নামিদামি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়াও স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান দেখা যাবে দুর্গাপুর উৎসবে। সবমিলিয়ে শীতের আমেজ শুরু হতেই শহরে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আয়োজনে কোনও খামতি রাখতে চান না কেউই।
Nayan Ghosh 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Big Festival in Durgapur: ১০ দিনের মেগা উৎসব, দুর্গাপুরে দমদার ফেস্টিভ্যাল, কখন কোথায় খুশি-আনন্দের খাজানা
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement