advertisement

Bengali Video: খানাকুলের প্রত্যন্ত গ্রামে দক্ষিণের স্থাপত্য রীতিতে শিব মন্দির! ছুটে আসছেন ভক্তরা

Last Updated:

গোটা শিব মন্দিরটির বাইরে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ সব কারুকর্য। মন্দিরটি তৈরি করতে প্রায় ৩ বছরেরও বেশি সময় লেগেছে

+
শিব

শিব মন্দির 

হুগলি: দেশ-বিদেশের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য শিব মন্দির। শিব ভক্তদের কাছে অন্যতম পবিত্র দিন শিবরাত্রি সদ্য চলে গেল। এমন সময়ে সকলের নজর কেড়ে নিয়েছে খানাকুলের হানুয়া এলাকার একটি গ্রাম্য শিব মন্দির। খানাকুলের প্রত্যন্ত গ্রামের এই শিব মন্দিরটি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি। বাংলায় এমন স্থাপত্যরীতে সাধারণত খুব একটা চোখে পড়ে না। ফলে সহজেই এটি সকলের নজর কেড়ে নিচ্ছে।
গোটা শিব মন্দিরটির বাইরে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ সব কারুকর্য। মন্দিরটি তৈরি করতে প্রায় ৩ বছরেরও বেশি সময় লেগেছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। প্রত্যেক দিনই এই মন্দিরে শিবের পুজো অর্চনা হয়। তবে বিশেষভাবে পুজো হয় শিবরাত্রির দিন ও গাজন উৎসবে। হুগলি জেলার খানাকুলের প্রত্যন্ত গ্রামের এই শিব মন্দিরটির কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়েছে। ফলে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটছে প্রায় দিনই।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
হঠাৎই ভক্ত সমাগম বেড়ে যাওয়ায় এই শিব মন্দিরের চারিপাশে বেশ কিছু দোকান গজিয়ে উঠেছে। সেই দোকানগুলির মাধ্যমে রোজগার করছেন স্থানীয়রা।
শিবরাত্রির মত বিশেষ দিনগুলিতে এই হানুয়া শিব মন্দিরে ধুমধাম করে পুজো হয়। আগামী দিনে এখানে আরও বেশি ভক্ত সমাগম হবে বলে সকলের আশা।
advertisement
শুভজিৎ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Video: খানাকুলের প্রত্যন্ত গ্রামে দক্ষিণের স্থাপত্য রীতিতে শিব মন্দির! ছুটে আসছেন ভক্তরা
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement