advertisement

Bengali Video: ক্রমশ বেড়েই চলেছিল পেট, অস্ত্রোপচার করে চিকিৎসকরা বের করলেন ২৭ কেজির টিউমার!

Last Updated:

এত বড় টিউমার পেটের মধ্যে রেখে দিয়ে কেউই সুস্থভাবে জীবন যাপন করতে পারেন না। ফলে ওই মহিলারও অস্ত্রোপচারের দরকার ছিল

+
অস্ত্রোপচারের

অস্ত্রোপচারের পর সুবর্ণা মল্লিক।

পশ্চিম বর্ধমান: দিন দিন বাড়ছিল পেটের ব্যথা। অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল পেট। প্রথমে কিছু বোঝা যায়নি। তবে সমস্যা গুরুতর আকার ধারণ করলে চিকিৎসকের কাছে ছুটে গিয়েছিলেন পঞ্চাশোর্ধ সুবর্ণা মল্লিক। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় পেটে ২৭ কেজি ওজনের এক বিশাল টিউমার আছে! তাই ধীরে ধীরে পেটটা অত বড় হয়ে গিয়েছে।
এত বড় টিউমার পেটের মধ্যে রেখে দিয়ে কেউই সুস্থভাবে জীবন যাপন করতে পারেন না। ফলে ওই মহিলারও অস্ত্রোপচারের দরকার ছিল। কিন্তু অস্ত্রপচার করে টিউমারটি বের করার সাহস দেখাননি অনেকেই। তবে শেষ পর্যন্ত রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী’র দৌলতে সঠিক চিকিৎসার সুযোগ পেয়েছেন সুবর্ণাদেবী।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সরকারি নয়, রাজবাঁধের কাছে এক বেসরকারি নার্সিংহোমে সুবর্ণা মল্লিকের অস্ত্রোপচার করে পেট থেকে ২৭ কেজির বিশাল টিউমারটি বের করে আনেন চিকিৎসকরা। সীমিত পরিকাঠামোর মধ্যেই বিরল অপারেশন করেন তাঁরা। আপাতত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ওই মহিলা। ওই বেসরকারি নার্সিংহোমের ডিরেক্টর জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ডেই গোটা চিকিৎসা হয়েছে। রোগীকে আলাদা করে অর্থ দিতে হয়নি। নার্সিংহোম সূত্রে খবর, আগামী ২-৩ দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন সুবর্ণা মল্লিক।
advertisement
নয়ন ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Video: ক্রমশ বেড়েই চলেছিল পেট, অস্ত্রোপচার করে চিকিৎসকরা বের করলেন ২৭ কেজির টিউমার!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement