advertisement

Bengali News: ঘুমের মধ্যেই জ্বলে উঠল বাড়ি! আগুন নেভাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি মহিলার

Last Updated:

সোমবার ভোরে হঠাৎই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ডোমকলের ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের কাঠুরিয়া পাড়ার বাসিন্দা উরফান শেখের বাড়িতে

ডোমকলে আগুনে ভস্মীভূত ঘর 
ডোমকলে আগুনে ভস্মীভূত ঘর 
মুর্শিদাবাদ: ঘুমের মধ্যেই ভোররাতে আগুন ধরে গেল বাড়িতে। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয়। তাতেই ছারখার হয়ে গেল গোটা বাড়ি। ডোমকলের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। ওই পরিবারের গবাদি পশু থেকে হাঁস, মুরগি সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে।
সোমবার ভোরে হঠাৎই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ডোমকলের ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের কাঠুরিয়া পাড়ার বাসিন্দা উরফান শেখের বাড়িতে। তখন গোটা পরিবার বাড়িতে ঘুমোচ্ছিল। হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠায় সকলের ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর জখম হন পরিবারের এক মহিলা। এগিয়ে আসেন গ্রামের বাকি বাসিন্দারাও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাড়ির মালিক উরফান শেখ বলেন, চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। লক্ষ লক্ষ টাকার জিনিস পুড়ে গিয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েত প্রধান আতিবুদ্দিন শেখ। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ঘুমের মধ্যেই জ্বলে উঠল বাড়ি! আগুন নেভাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি মহিলার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement