advertisement

Bengali News: আউটডোর টিকিট দেওয়া নিয়ে ধুন্ধুমার বারুইপুর সুপার স্পেশালিটিতে, আহত নিরাপত্তারক্ষীরা

Last Updated:

বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই গন্ডগোলে রোগীদের আত্মীয়দের হামলায় আহত হন এক সিভিক ভলেন্টিয়ার ও হাসপাতালে নিরাপত্তারক্ষী

হাসপাতালে গণ্ডগোল
হাসপাতালে গণ্ডগোল
দক্ষিণ ২৪পরগনা: রোগী দেখানোর আউটডোর টিকিট করা নিয়ে ঝামেলায় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভাঙচুর। আহত দুই পক্ষের পাঁচজন।
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই গন্ডগোলে রোগীদের আত্মীয়দের হামলায় আহত হন এক সিভিক ভলেন্টিয়ার ও হাসপাতালে নিরাপত্তারক্ষী। অভিযোগ, দুপুরের পর বেশ কয়েকজন রোগীর আত্মীয় আউটডোর টিকিট নেবেন বলে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় হয়ে যাওয়ায় তাঁদের টিকিট না দিয়েই কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। প্রথমে বচসা, তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। রোগীদের পরিজনরা হাসপাতালের নিরাপত্তারক্ষী ও সিভিক ভলেন্টিয়ারদের উপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই ঘটনায় চারজন জখম হন। পাল্টা রোগীর আত্মীয়দের অভিযোগ, তাঁদের উপরেও হামলা করেন নিরাপত্তা রক্ষীরা। ঘটনায় রোগীদের দুই মহিলা আত্মীয় আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে আসে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: আউটডোর টিকিট দেওয়া নিয়ে ধুন্ধুমার বারুইপুর সুপার স্পেশালিটিতে, আহত নিরাপত্তারক্ষীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement