advertisement

Bengali News: মাছ ধরতে আর খাঁড়িতে যেতে হবে না সুন্দরবনের মৎস্য চাষিদের, বদলে...

Last Updated:

সুন্দরবনের মৎস্যজীবী এবং মৎস্যচাষিরা যাতে পুকুর, জলাশয়ের মত মিষ্টি জলে মাছ চাষ করতে পারেন তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করল ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: নদীমাতৃক সুন্দরবনে মাছ ধরে ও মাছ চাষ করে বহু মানুষের সংসার চলে। কাঁকড়া, মীন ধরেন অনেকে বেঁচে থাকেন। গভীর জঙ্গল বা খাঁড়ির ভেতর কাঁকড়া ধরতে গিয়ে বাঘ, কুমিরের পেটে চলে যান এখানকার বহু মৎস্যজীবী। সেই বিপদ এড়াতে এবার নতুন উদ্যোগ। দুর্গম খাঁড়ি বা জঙ্গলের ভেতর নয়, এবার মিঠা জলে মাছ চাষ করবেন এখানকার মৎস্যচাষিরা।
সুন্দরবনের মৎস্যজীবী এবং মৎস্যচাষিরা যাতে পুকুর, জলাশয়ের মত মিষ্টি জলে মাছ চাষ করতে পারেন তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করল ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ। তিন দিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া মৎস্য চাষিদের হাতে তুলে দেওয়া হয় মাছের খাবার। এই শিবিরে অংশ নেন গবেষণা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী ড: বিএন পাল। তিনি মৎস্য পালনে খাদ্য প্রস্তুতি ও খাওয়ানোর পদ্ধতির বিষয়ে মৎস্য চাষিদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মৎস্য বিজ্ঞানী অরবিন্দ দাস বাস্তু পুকুরে মাছ চাষের বিষয়ে আলোকপাত করেন। তাছাড়া বিজ্ঞানী ড: আর এন মণ্ডল, ড: এফ হক মৎস্য পালনে মাছের প্রাকৃতিক খাদ্যের কথা তুলে ধরেন। তিন দিনের এই অনুষ্ঠানে এলাকার শতাধিক মাছ চাষি অংশ নেন। তাঁদের হাতে মাছ চাষের অত্যাবশ্যকীয় উপাদান সামগ্রী যেমন চুন, মহুয়া, খোল ও ভাসমান মাছের খাবার বিতরণ করা হয়।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মাছ ধরতে আর খাঁড়িতে যেতে হবে না সুন্দরবনের মৎস্য চাষিদের, বদলে...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement