advertisement

Bengal Election 2021: প্রচারের মাঝেও ঝাঁ চকচকে ফ্যাশন শ্যুটে কেতাদুরস্ত বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত

Last Updated:

তিনি হিরো এবং রাজনীতিতেও বজায় রাখছেন সেই হিরোসুলভ কেতা৷

#কলকাতা: প্রচারের মারাত্মক চাপ৷ রাতদিন এক করে চণ্ডীতলার বিজেপি প্রার্থী যাচ্ছেন দুয়ারে দুয়ারে ভোট প্রচারে৷ সিলভার স্ক্রিনের রাফ অ্যান্ড টাফ হিরো অনায়সে মিশে যাচ্ছেন মা-মাসি-বোনেদের সঙ্গে৷ কেউ তাঁকে জড়িয়ে ধরতে চাইছেন, কেউ বা তাঁকে সামনে পেয়ে সেলফি তুলতে ভুলছেন না৷ আর তাঁদের সব ইচ্ছা পূরণ করছেন অভিনেতা ও বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত৷ কারণ তিনি এগিয়ে চলছেন তাঁর লক্ষ্যপূরণের দিকে৷ লক্ষ্য হুগলির চন্ডীতলা বিধানসভা আসন জয়৷
advertisement
advertisement
একের পর এক জনপ্রিয় ছবি করেছেন যশ৷ কিন্তু এখনও ধারাবাহিক বোঝে না সে বোঝে না-র অরণ্যকে ভুলতে পারেননি বাংলার দর্শক৷ তাঁকে কাছে পেয়ে আবেগে ভাসছেন গ্রাম বাংলার মানুষ৷ যশও খুবই সাবলীল ভাবে ধরা দিচ্ছেন৷ কখনও হুড খোলা জিপে, কখনও বাইকে বা কখনও পায়ে হেঁটেই তিনি পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে৷ চিরকালই টানটান চেহারা৷ পেশিবহুল সেই শরীরে এখন কিছুটা ক্লান্তির ছাপ৷ চড়া রোদে প্রচার করে মুখে ট্যান পড়েছে৷ তবে এটা যেন তাঁর নতুন চিত্রনাট্যের রূপ৷ যে কারণে এই ভোট ব্যস্ততার মাঝেই তিনি সেরে ফেললেন ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্তের শ্যুট৷ কলকাতার পাঁচতারা হোটেলে সেই শ্যুটে যশের গায়ে উঠল একেবারে সামার স্পেশ্যাল স্যুট৷ তিনি চিরকাল অভিষেক দত্তের পোশাকের ভক্ত৷ তাই হাজার ব্যস্ততাতেও তিনি সময় বার করলেন৷ বার্তা দিলেন কাজ ব্যালেন্স করে ভালই করতে পারেন জেন ওয়াইয়ের এই নায়ক!
advertisement
advertisement
এমনিতেই প্রচারে নজর কেড়েছেন যশ৷ সাধারণত ভোট প্রার্থী বা ভোটের প্রচারে একটু আলাদা পোশাক বেছে নেন নায়ক-নায়িকারা৷ অধিকাংশ প্রার্থীরা সাদা পাঞ্জাবি-পাজামা বা সুতির শাড়িই বেছে নেন রাজনৈতিক প্রচারে৷ তাই অভিনেতারাও রাজনীতিতে পা রেখে পোশাকে একটা বদল আনেন৷ কিন্তু সে পথে হাঁটেননি যশ৷ তিনি হিরো এবং রাজনীতিতেও বজায় রাখছেন সেই হিরোসুলভ কেতা৷ তাই তো প্রচারে তিনি সব সময় ক্যাজুয়াল পোশাকে৷ জিন্স আর হাল্কা রঙের শার্টে স্বচ্ছ্বন্দ টলিউড হিরো৷ এভাবেই তাঁকে পছন্দও করছেন আম জনতা৷ তবে সেই পছন্দ কতটা ভোটবাক্সে ধরা দেবে তার জন্য অপেক্ষা ২ মে পর্যন্ত৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 2021: প্রচারের মাঝেও ঝাঁ চকচকে ফ্যাশন শ্যুটে কেতাদুরস্ত বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement