advertisement

বাংলার রসগোল্লা জয়ের বর্ষপূর্তি! মনের আনন্দে টপাটপ মুখে উঠল রসে ভরা সাদা গোল্লা..

Last Updated:

আর পাঁচটা উৎসবের মতো এই উৎসবে নাচ , গান , বাদ্যি বাজনার আয়োজন নেই । এই উৎসব রসগোল্লা খাওয়ার উৎসব ।

#বাঁকুড়া: রসগোল্লা নিয়ে ওড়িশার সঙ্গে যুদ্ধে জয় হয়েছে বাংলার । জি আই স্বীকৃতি পেয়েছে বাংলার রসগোল্লা । আর এই জয়ে রসিক বাঙালি যে উৎফুল্ল হবে তা আর বলার অপেক্ষা রাখে না । জি আই স্বীকৃতি লাভ দু বছর পূর্ণ হলেও সেই জয়ের আনন্দে এখনও আচ্ছন্ন মিষ্টি ব্যবসায়ীরা । তাই রসগোল্লার জি আই লাভের দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে বাঁকুড়ার মাচানতলায় নয় নয় করে বাইশ হাজার রসগোল্লা বিতরণ করলেন মিষ্টি ব্যবসায়ীরা ।
রসগোল্লার প্রতি বাঙালির টান চিরকালের । দৈনন্দিন খাবারের শেষ পাতে হোক বা ভুরি ভোজে রসগোল্লা যেন মাস্ট । বাঙালির জন্ম থেকে মৃত্যু সব আচারেই জড়িয়ে রয়েছে রসে টই টম্বুর এই রসগোল্লা । এমনতরো রসগোল্লার জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি মিললে আম বাঙালির আনন্দ হওয়ারই কথা । আর সেই ফিল গুডকেই বছরের পর বছর জিইয়ে রাখতে রাজ্যের অন্যান্য জেলার মতো বাঁকুড়া জেলাতেও মিষ্টি ব্যবসায়ীরা আজ আয়োজন করে রসগোল্লা উৎসবের ।
advertisement
advertisement
আর পাঁচটা উৎসবের মতো এই উৎসবে নাচ , গান , বাদ্যি বাজনার আয়োজন নেই । এই উৎসব রসগোল্লা খাওয়ার উৎসব । তাও আবার একেবারে ফ্রি তে । আর এমন সুযোগ হাতছাড়া করে কোন বান্দা । অতয়েব সকাল থেকে রসগোল্লা উৎসবে বেজায় ভিড় । পথ চলতি সাধারন মানুষ থেকে চাকুরীজীবী , গৃহবধূ থেকে স্থানীয় ব্যবসায়ী হাজির রসগোল্লা উৎসবে । উৎসবে এসে খান দুই রসগোল্লা মুখে ভরে তৃপ্তির ঢেঁকুর তুলে ফের রওনা দিলেন যে যার গন্তব্যে । এ ভাবেই আগামীদিনে এই উৎসব চালিয়ে যাওয়ার কথা জানান মিষ্টি ব্যবসায়ীরা ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার রসগোল্লা জয়ের বর্ষপূর্তি! মনের আনন্দে টপাটপ মুখে উঠল রসে ভরা সাদা গোল্লা..
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement