advertisement

বর্ষার জল যন্ত্রণা থেকে কীভাবে মিলবে মুক্তি? উপায় জানালেন বিধায়ক

Last Updated:

বর্ষার জল যন্ত্রণা থেকে কীভাবে মিলবে মুক্তি? উপায় জানালেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। প্রতি বছর বর্ষার শুরুতেই জল যন্ত্রণায় নাজেহাল বসিরহাট পৌরসভা সহ বসিরহাট মহাকুমার একাধিক এলাকা।

+
রাস্তায়

রাস্তায় জমা জল 

উত্তর ২৪ পরগনা: বর্ষার জল যন্ত্রণা থেকে কীভাবে মিলবে মুক্তি? উপায় জানালেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। প্রতি বছর বর্ষার শুরুতেই জল যন্ত্রণায় নাজেহাল বসিরহাট পৌরসভা সহ বসিরহাট মহাকুমার একাধিক এলাকা। অতিবৃষ্টির কারণে কোথাও ঘরের ভিতর ঢুকে পড়ছে জল, আবার কোথাও রাস্তায় জমে থাকা জল দীর্ঘদিনেও নামছে না। ফলে একদিকে যেমন নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে অসুস্থতার আশঙ্কাও বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
এই অবস্থায় বহু পরিবার প্রায় গৃহবন্দি হয়ে পড়েন। ছোট ছোট শিশু ও বয়স্কদের চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে। স্থানীয় বাজারগুলিতে পচা-গন্ধযুক্ত জল ঢুকে পড়ায় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, এমনকি জরুরি পরিষেবার ক্ষেত্রেও প্রভাব পড়ে এই জল যন্ত্রণার।
advertisement
advertisement
এই পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণের বিধায়ক ডঃ সপ্তর্ষি ব্যানার্জি। তিনি জানান, এবছর বর্ষা আগেভাগেই এসে পড়েছে এবং বৃষ্টির পরিমাণও অনেক বেশি। ফলে সারা বছর জল নিকাশির যে দুর্বলতা থেকে যায়, তা এখন প্রকট হয়ে উঠেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
বিধায়ক বলেন, আগামী দিনে বড় প্রযুক্তির সাহায্যে আধুনিক পদ্ধতিতে কালভার্ট নির্মাণ, নিকাশি নালা সংস্কার, জমে থাকা কচুরিপানা পরিষ্কার ও শক্তিশালী পাম্পের মাধ্যমে জল নদীতে নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, এই উদ্যোগ যেন শুধুই আশ্বাসে সীমাবদ্ধ না থাকে। প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন হলে বহু বছরের পুরনো সমস্যা থেকে মুক্তি মিলবে বলে মনে করছেন তাঁরা।
advertisement
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষার জল যন্ত্রণা থেকে কীভাবে মিলবে মুক্তি? উপায় জানালেন বিধায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement