advertisement

Tmc Mla Security: প্রাণ সংশয়, নিরাপত্তা বাড়াতে আবেদন তৃণমূল বিধায়কের! স্পষ্ট করে দিলেন, কাদের ভয় পাচ্ছেন

Last Updated:

Tmc Mla Security: তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের দাবি বাসন্তী, ক্যানিং সহ আশপাশের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় সরকারি কাজ ও সংগঠনের কাজের জন্য ঘুরে বেড়াতে হয়।

বিধায়ক শ্যামল মণ্ডল
বিধায়ক শ্যামল মণ্ডল
#বাসন্তী: এমনিতেই তাঁর তিনজন দেহরক্ষী রয়েছে। কিন্তু অন্তত আরও একজন দেহরক্ষী বাড়ানোর জন্য বুধবার পুলিশ সুপারের কাছে আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। সেই আবেদনে তিনি জানিয়েছেন, প্রাণ সংসয়ের আশঙ্কা রয়েছে তাঁর। বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কী এমন হল, যে জীবন সংশয়ের আশঙ্কা করছেন বাসন্তীর বিধায়ক?
শ্যামলের দাবি বাসন্তী, ক্যানিং সহ আশপাশের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় সরকারি কাজ ও সংগঠনের কাজের জন্য ঘুরে বেড়াতে হয়। যখনই অন্যায় দেখেছি তখনই সেই কাজের প্রতিবাদ করেছি। তাতেই নানা ধরনের হুমকি পাচ্ছেন। তিনি আরও বলেন, কিছু তোলাবাজ, মাটি মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। অনেক জায়গায় পুলিশ ব্যবস্থা গ্রহণও করেছে। আর সেই কারণে নানা জায়গায় হুমকি, পেশিশক্তির সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। আর এতেই নিরাপত্তার অভাব বোধ করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার পর বাসন্তীবাসীর উদ্দেশ্যে শ্যামল করজোড়ে আবেদন করেছিলেন যাতে বাসন্তীর মানুষ বোমা, বন্দুক ত্যাগ করেন।
advertisement
অস্ত্র পুলিশ প্রশাসনের কাছে তুলে দিয়ে বাসন্তীতে শান্তি ফেরান, এমনই আবেদন করেছিলেন বিধায়ক। কিন্তু তাঁর সেই নিবেদনের পর প্রায় একমাস কেটে গেলেও এখনও পর্যন্ত একজনও নিজে থেকে থানায় অস্ত্র ফেরৎ দেয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc Mla Security: প্রাণ সংশয়, নিরাপত্তা বাড়াতে আবেদন তৃণমূল বিধায়কের! স্পষ্ট করে দিলেন, কাদের ভয় পাচ্ছেন
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement