advertisement

Sundarban Bus Service: আর অকারণ খরচ নয়! বারুইপুর থেকে সরাসরি যাতায়াত! চালু সুন্দরবনের বাস পরিষেবা

Last Updated:

এবারে মানুষ সহজে পৌছাবে সুন্দরবনে। আজ চালু হল বারুইপুর থেকে ঝড়খালি,গদখালি, চুনাখালি বাস পরিষেবা।

+
চালু

চালু হলো বাস পরিষেবা

দক্ষিণ ২৪ পরগনা: স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের জন্য সুখবর। এবার সহজেই পৌঁছনো যাবে সুন্দরবনে। চালু হল বারুইপুর থেকে ঝড়খালি, গদখালি, চুনাখালি বাস পরিষেবা। দীর্ঘ দিন এই পরিষেবা বন্ধ থাকায় মানুষ কে ক্যানিং যেতেই হয়রানি হতে হচ্ছিল। বারুইপুর থেকে ক্যানিং যেতেই অটো ভাড়া পড়ত ৫০ টাকা। এখান থেকে আবার গাড়ি পাল্টে ঝড়খালি, গদখালি কিংবা চুনাখালি যেতে হত। যেমন প্রচুর সময় নষ্ট হত, তেমনই লাগত প্রচুর গাড়ি ভাড়া। তবে এবার মানুষ সরাসরি বারুইপুর থেকে গদখালি, ঝড়খালি কিংবা চুনাখালি যেতে পারবে।
বাস ভাড়া মানুষের আয়ত্তের মধ্যেই রাখা হবে বলে জানান বাস মালিক সংগঠন। পাশাপাশি ৪৬ টি বাস চলবে এই তিনটি রুটে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন।
advertisement
তিনটি রুটের বাস পরিষেবার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগানা আইএনটিটিইউসির সভাপতি শক্তিপদ মণ্ডল, বারইপুর পৌরসভার পৌর প্রধান গৌতম কুমার দাস,-সহ একাধিক ব্যক্তিত্ব। প্রসঙ্গত, কয়েক বছর আগে বাস পরিষেবা চালু হলেও যাত্রী না থাকায় বন্ধ হয়ে গিয়েছিল এই পরিষেবা। বর্তমানে এই তিনটি রুটের বাস চলাচল দীর্ঘ প্রসারী হবে বলে আশাবাদী বেসরকারি বাস মালিক সংগঠন।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban Bus Service: আর অকারণ খরচ নয়! বারুইপুর থেকে সরাসরি যাতায়াত! চালু সুন্দরবনের বাস পরিষেবা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement