advertisement

সাত সকালে বারাকপুরে রেল অবরোধ, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের

Last Updated:

স্কুলে শিক্ষিকা নিয়োগের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা ৷ এর জেরে সাত সকালে চরম ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের ৷

#বারাকপুর: সোমবারের সকালে শিয়ালদহ মেন লাইনে ট্রেন অবরোধে চরম দুর্ভোগের মুখে অফিসে যাত্রীরা ৷ সপ্তাহের প্রথম দিনেই চরম কর্মব্যস্তত সময়ে বারাকপুর স্টেশনে রেল অবরোধ করলেন একদল অভিভাবক ৷ বারাকপুর গার্লস স্কুলে মহিলা শিক্ষকের দাবিতে রেল অবরোধ করেন তাঁরা ৷
গত ২৯ সেপ্টেম্বর বারাকপুর গার্লস স্কুলে ছাত্রীর ‘শ্লীলতাহানি’ হয়েছে বলে অভিযোগ উঠেছিল ৷ এ নিয়ে এখনও বিক্ষোভ চলছে ৷ ঘটনায় অভিযুক্ত শারীরশিক্ষার শিক্ষক সুজয় ধাড়াকে গ্রেফতারও করেছে পুলিশ ৷ এদিন স্কুলে শিক্ষিকা নিয়োগের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা ৷ স্কুলে সিসিটিভি লাগানোর দাবিও জানাতে থাকেন তাঁরা ৷ পাশাপাশি, কোনওভাবেই অভিযুক্ত শিক্ষককে যাতে আর কাজে যোগ দিতে না দেওয়া হয় তা নিয়েও জোরালো দাবি তোলেন অভিভাবকরা ৷ এর জেরে সাত সকালে চরম ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের ৷
advertisement
তবে ঘণ্টাখানেক পরে পুলিশ এসে দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাত সকালে বারাকপুরে রেল অবরোধ, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement