Mihidana-Sitabhog: সীতাভোগ-মিহিদানা খেতে আর যেতে হবে না বর্ধমান! দুর্গাপুরে বাড়িতে বসেই মিলছে এখন
- Reported by:Dipika Sarkar
- Published by:Salmali Das
Last Updated:
Mihidana-Sitabhog: দুর্গাপুরে বাড়িতে বসেই পাবেন বর্ধমানের বিখ্যাত সীতাভোগ ও মিহিদানার স্বাদ,দুর্গাপুরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে বিক্রেতা।
পশ্চিম বর্ধমান (দুর্গাপুর): সীতাভোগ মিহিদানা খেতে আর যেতে হচ্ছে না বর্ধমানে! দুর্গাপুরে বাড়িতে বসেই মিলছে বর্ধমানের বিখ্যাত সীতাভোগ ও মিহিদানা। বর্ধমানের শতাব্দী প্রাচীন সীতাভোগ মিহিদানার খ্যাতি যুগ যুগ ধরে চলে আসছে। এর জনপ্রিয়তা আজও তুঙ্গে। দেশের গণ্ডি অতিক্রম করে বর্তমানে বিদেশেও পাড়ি দিচ্ছে এই বিখ্যাত দুই মিষ্টান্ন। কিন্তু জনপ্রিয় এই মিষ্টির স্বাদ পেতে আর ৭০ কিলোমিটার অতিক্রম করে যেতে হবে না বর্ধমানে। কারণ দুর্গাপুরের অলিতে গলিতে ঘুরছে বর্ধমানের মিহিদানা ও সীতাভোগ। শিল্পাঞ্চলবাসী বাড়িতে বসেই পাচ্ছে সেই স্বাদ।
আরও পড়ুনঃ ‘ছোটবেলায় পাইনি, আফসোস ছিল ‘, কোন আফসোসের কথা মনে পড়ল মমতার? বীরভূমের সভা থেকে যা বললেন মুখ্যমন্ত্রী
তবে, এই মিহিদানা ও সীতাভোগ বিক্রেতারা খাদ্যরসিক মানুষের কাছে এই মিষ্টান্ন পৌঁছাতে অক্লান্ত পরিশ্রম করেন। তাঁরা একটি অ্যালুমিনিয়ামের বিশাল আকারের ডেকচিতে প্রায় ২০ কেজি মিষ্টান্ন নিয়ে আসেন শহরে। আর ওই মিহিদানা ও সীতাভোগ ভর্তি ডেকচি মাথার ওপর চাপিয়ে পায়ে হেঁটে শহরের অলিগলিতে ঘুরে ঘুরে বিক্রি করেন তাঁরা। মিহিদানা ও সীতাভোগ বিক্রি করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অলিগলি পৌঁছে যান ক্রেতাদের খোঁজে।
advertisement
দুয়ারে এই মিষ্টান্নের পরিষেবা দিতে অক্লান্ত পরিশ্রম হলেও মুনাফা হয় বলে দাবি বিক্রেতাদের। তবে, মিহিদানা ও সীতাভোগ বিক্রেতাদের এই ব্যবসা নতুন কিছু নয়। বহুবছর ধরেই তাঁরা মাথায় ডেকচি নিয়ে ঘুরে ঘুরে মিহিদানা বিক্রি করে আসছেন। বিক্রেতাদের দাবি, মিহিদানা ও সীতাভোগের চাহিদা থাকায় বছরের পর বছর এই জীবিকা বহন করে চলেছে তাঁরা। চাহিদা থাকায় মিষ্টি প্রেমীদের দাবি, বিখ্যাত ওই মিহিদানা ও সীতাভোগ খাবার ইচ্ছে হলেও বর্ধমান যাওয়া সম্ভব হয়না। দুয়ারের সামনে মিলছে বলেই খাওয়া সম্ভব হচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ্য, বর্ধমান জেলার শক্তিগড়ে কলকাতাগামী ১৯ নম্বর জাতীয় সড়কের দু\’পাশে প্রতিটি মিষ্টান্ন ভান্ডারেই মিলবে মিহিদানা ও সীতাভোগ। যাতায়াতের পথে বহু পথচারী সেখান থেকে কেনেন এই মিষ্টান্ন । বর্ধমানে না যাওয়ার কারণে বিখ্যাত মিহিদানা ও সীতাভোগের নাম শুনলেও বহু মানুষ এখনও এর স্বাদ থেকে বঞ্চিত রয়েছেন। তবে শহরের অলিতে-গলিতে এই মিহিদানা ও সীতাভোগ বিক্রেতাদের জন্য অনেকেই তার স্বাদ পাচ্ছেন।
advertisement
দীপিকা সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 29, 2025 4:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mihidana-Sitabhog: সীতাভোগ-মিহিদানা খেতে আর যেতে হবে না বর্ধমান! দুর্গাপুরে বাড়িতে বসেই মিলছে এখন








